Water Release: ১২ ঘণ্টায় ৭ ফুট জল বেড়েছে দামোদরে, রাজ্যের অনুরোধে DVC-পাঞ্চেত কমালেও জল ছাড়া বাড়াল দুর্গাপুর ব্যারাজ
Water Release: জলাধারগুলি থেকে জল ছাড়ার ওপর নজর রাখছে নবান্ন।সেই জল ইতিমধ্যই ছাড়তে শুরু করেছে দুর্গাপুর ব্যারাজ। ডিভিসির চেয়ারম্যানকে ফোন করেছেন মুখ্যসচিব। চার জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত কথা মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের।

দুর্গাপুর: রাজ্যের অনুরোধের পরে ডিভিসি-মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মিলিত ভাবে জল ছাড়ার পরিমাণ সামান্য কমাল। আগে ১,১৯,৮০০ কিউসেক হারে জল ছাড়ছিল ডিভিসি। বৃহস্পতিবার সকাল দশটা থেকে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মিলিত ভাবে ১,০৮,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে । অর্থাৎ দুই জলাধার থেকে মিলিত ভাবে ১২,০০০ কিউসেক কম জল ছাড়াছে ডিভিসি। যদিও দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে রাজ্য সেচ দফতর। সকাল ১১টা থেকে ১,৪২,২০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে । আজ সকাল সাতটা থেকে ১১টা পর্যন্ত ১,৩৮,৫২৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল।
জলাধারগুলি থেকে জল ছাড়ার ওপর নজর রাখছে নবান্ন।সেই জল ইতিমধ্যই ছাড়তে শুরু করেছে দুর্গাপুর ব্যারাজ। ডিভিসির চেয়ারম্যানকে ফোন করেছেন মুখ্যসচিব। চার জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত কথা মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের।
বৃহস্পতিবার বিকালের পর থেকে দামোদরের নিম্ন অববাহিকার নিচু এলাকাগুলিতে জলস্তর বাড়তে পারে, সেই কারণে আগাম প্রস্তুতি রাখার নির্দেশ জেলা প্রশাসনকে। ১২ ঘন্টায় সাড়ে সাত ফুট জল বেড়েছে দামোদর নদে,কানায় কানায় পূর্ণ দামোদর নদ, আতঙ্কিত নদী পারের বাসিন্দা থেকে চাষিরা মহল।
