AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: ২৬ বছর কীভাবে কেটেছে? বাবা-মার খোঁজ পেয়ে তরুণ দত্ত বললেন…

SIR reunited man with family after 26 years: দিল্লিতে থাকা অবস্থায় পিংলার এক সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। তাঁর পরামর্শে পিংলায় এসে জমি জায়গা কিনে বিয়ে করেন। বর্তমানে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকেন। দর্জির কাজের পাশাপাশি চাষবাস করেন। এই ২৬ বছরে মা ও বাবার সঙ্গে একবারও যোগাযোগ হয়নি তাঁর। কখনও কি বাবা-মাকে মনে পড়েনি?

SIR in Bengal: ২৬ বছর কীভাবে কেটেছে? বাবা-মার খোঁজ পেয়ে তরুণ দত্ত বললেন...
তরুণ দত্তImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 05, 2025 | 6:12 PM
Share

পিংলা: এসআইআরের সৌজন্যে ২৬ বছর পর বাবা-মার সঙ্গে যোগাযোগ হয়েছে। নিরুদ্দেশ ছেলেকে ফিরে পেয়ে যেমন বাবা-মার চোখে আনন্দাশ্রু। তেমনই বাবা-মার সঙ্গে কথা বলতে পেরে চোখে জল ছেলেরও। কিন্তু, ২৬ বছর আগে কেন বাড়ি ছেড়েছিলেন? কোথায় কোথায় থেকেছেন? আজ বাবা-মার সঙ্গে ফের যোগাযোগের পর স্মৃতির সরণি বেয়ে ২৬ বছর আগের সেই ঘটনা তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার তরুণ দত্ত।    

বর্তমানে পিংলার দুজিপুর এলাকার বাসিন্দা হলেও তরুণ দত্তর আদি বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। ১৯৯৯ সালে কুড়ি বছর বয়সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। কেন বাড়ি ছেড়েছিলেন। পিংলার বাড়িতে বসে তরুণ বললেন, “বাবার সঙ্গে ধান কেনাবেচা করতাম। বেশ কিছু ধারদেনা হয়ে গিয়েছিল। বাবা বকাবকি করেছিলেন। বাবার উপর অভিমানে ঘর ছেড়ে চলে যাই।” ঘর ছেড়ে কোথায় গিয়েছিলেন? স্মৃতির সরণি বেয়ে তরুণ বলেন, “ঘর ছেড়ে প্রথমে দিল্লি যাই। ওখানে দর্জির কাজ করতাম। দিল্লিতে সাত-আট বছর দর্জির কাজ করেছি।”

দিল্লিতে থাকা অবস্থায় পিংলার এক সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। তাঁর পরামর্শে পিংলায় এসে জমি জায়গা কিনে বিয়ে করেন। বর্তমানে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকেন। দর্জির কাজের পাশাপাশি চাষবাস করেন। এই ২৬ বছরে মা ও বাবার সঙ্গে একবারও যোগাযোগ হয়নি তাঁর। কখনও কি বাবা-মাকে মনে পড়েনি? চোখের জল লুকিয়ে তরুণ বললেন, বাবা-মার কথা তাঁর মনে পড়েছে। কিন্তু, যোগাযোগা করেননি। আর সেই যোগাযোগটাই হয়ে গেল এসআইআরের সৌজন্যে।

তরুণ জানালেন, বাবা, মা ছাড়াও তাঁর তিন দিদি রয়েছেন। এখন প্রত্যেকদিন সবার সঙ্গে কথা হয়। বাবা-মার সঙ্গে দেখা করতে যাবেন কবে? তরুণ বললেন, বাবা-মাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছে করছে তাঁর। কিন্তু, চাষের কিছু কাজ বাকি। কয়েকদিনের মধ্যেই শেষ কাজ শেষ করে ছুটে যাবেন বাবা-মার কাছে। ফোনে কথা হলেও একদম সামনে থেকে ২৬ বছর পর বাবা-মাকে দেখবেন। এখন সেই অপেক্ষায় রয়েছেন তিনি।

Follow Us
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?