AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman: কুম্ভ যাওয়ার পথে উল্টে গেল বাস, বর্ধমানে বড় দুর্ঘটনা

Bardhaman: স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসটি যেমন যাওয়ার যাচ্ছিল। আচমকা বাসটির সামনের চাকা ফেটে যায়। আর তারপরই বিপত্তি ঘটে। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। বাসটি রাস্তার পাশে গার্ড ওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়।

Bardhaman: কুম্ভ যাওয়ার পথে উল্টে গেল বাস, বর্ধমানে বড় দুর্ঘটনা
বর্ধমানে উল্টে গেল বাস Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 26, 2025 | 2:40 PM
Share

বর্ধমান: কুম্ভ থেকে ফেরার পথে ফের দুর্ঘটনা। আর দুর্ঘটনার কবলে পড়ল তীর্থ যাত্রীবোঝাই বাস। বুধবার পূর্ব বর্ধমানের গলসির বড়োমুড়িয়া মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাসের চালক সহ কমবেশি আঠাশজন তীর্থযাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তীর্থ যাত্রীরা ফিরছিলেন মিনি বাসে করে বসিরহাট।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসটি যেমন যাওয়ার যাচ্ছিল। আচমকা বাসটির সামনের চাকা ফেটে যায়। আর তারপরই বিপত্তি ঘটে। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। বাসটি রাস্তার পাশে গার্ড ওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ব্লক তৃণমূল সভাপতি বসিরউদ্দিন আহমেদ বলেন, “পার্টি অফিসে আমরা বসে ছিলাম। সেই সময় এই বড় মোড়ে আমরা খবর পাই মহাকুম্ভ থেকে স্নান করার পরে একটা দুর্ঘটনা ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় আমরা ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?