AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Bardhaman: বর্ধমানে তরুণীর গলাকাটা দেহ উদ্ধারে CBI তদন্ত? পুলিশি ‘নিষ্ক্রিয়তায়’ ফুঁসছে পরিবার

Purba Bardhaman: প্রসঙ্গত, কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন প্রিয়াঙ্কা হাঁসদা। সেখানে একটি শপিং মলে কাজ করতেন বলে জানা গিয়েছে। ঘটনার দু’দিন আগে বাড়ি ফেরেন। ঘটনার দিন নান্দুর গ্রামে বাড়ির পাশেই তাঁর গলা কাটা দেহ উদ্ধার হয়।

Purba Bardhaman: বর্ধমানে তরুণীর গলাকাটা দেহ উদ্ধারে CBI তদন্ত? পুলিশি ‘নিষ্ক্রিয়তায়’ ফুঁসছে পরিবার
ফুঁসছে গোটা পরিবার Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Aug 16, 2024 | 5:22 PM
Share

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের নান্দুরে তরুণী খুনেও এবার সিবিআই তদন্ত? আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল দেশ তখন দু’দিন আগেই এই গ্রামেরই এক তরুণীকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা শূন্য। তাতেই ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দা থেকে পরিবারের সদস্যদের মধ্যে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন মৃতার বাবা সুকান্ত হাঁসদা। বললেন, “পুলিশ তো ১২ ঘণ্টা সময় চেয়েছিল। কিন্তু, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।” ঘটনার কোনও বিহিত না হলে দ্রুত তিনি আদিবাসী সংগঠনের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন। দরকার হলে সিবিআই তদন্ত চাইবেন। 

এদিন মেয়েটির বাড়িতে যান রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু। দীর্ঘক্ষণ কথা বলেন মৃতার বাবার সঙ্গে। পুলিশ তদন্ত করছে, তাই আপাতত পুলিশের উপর আস্থা রাখার পক্ষেই মত তাঁর। বলেন, “মেয়েটি আমাদের মেয়ের মতো। দোষীকে শাস্তি দেবই। তবে পুলিশের উপর আস্থা রাখতে হবে।”  

প্রসঙ্গত, কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন প্রিয়াঙ্কা হাঁসদা। সেখানে একটি শপিং মলে কাজ করতেন বলে জানা গিয়েছে। ঘটনার দু’দিন আগে বাড়ি ফেরেন। ঘটনার দিন নান্দুর গ্রামে বাড়ির পাশেই তাঁর গলা কাটা দেহ উদ্ধার হয়। তারপর থেকেই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনার সঠিক তদন্তের দাবি পথে নামে আদিবাসী সংগঠনগুলি। যদিও তরুণীর বাবা এখন বলছেন, “পুলিশ যাকে সন্দেহ করছে সে দোষী কি না তা বুঝে উঠতে পারছে না।” এখন দেখার আরজি কর কাণ্ডের সঙ্গে সঙ্গেই এ ঘটনা কোনদিকে মোড় নেয়।