AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Strong room CCTV Issue: প্রায় সওয়া ১ ঘণ্টা CCTV বন্ধ, এবার রহস্য ঘনীভূত আউশগ্রামে

Bardhaman strong room CCTV issue: জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ জানান, বিষয়টি নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনকে জানানো হলেও এখনও কোনও সমাধান মেলেনি। তাঁর কথায়, “আমরা সকাল থেকেই নজর রাখছিলাম। হঠাৎ দেখি সিসি ক্যামেরা বন্ধ। সঙ্গে সঙ্গে আমরা কর্তৃপক্ষকে জানাই।”

Strong room CCTV Issue: প্রায় সওয়া ১ ঘণ্টা CCTV বন্ধ, এবার রহস্য ঘনীভূত আউশগ্রামে
CCTV বন্ধ ঘিরে রহস্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 03, 2026 | 3:11 PM
Share

পূর্ব বর্ধমান:  পূর্ব বর্ধমানে আবারও সিসি ক্যামেরা বিভ্রাট নিয়ে চাঞ্চল্য ছড়াল। এবার অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জেলার পাঁচটি বিধানসভা আউশগ্রাম, ভাতাড়, গলসি, বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিণের স্ট্রং রুম রাখা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের ইউআইটি ভবনে। রবিবার আউশগ্রাম বিধানসভার স্ট্রং রুমে থাকা সিসি ক্যামেরা প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। যদিও নির্দিষ্টভাবে সকাল ৯টা ২৪ মিনিট থেকে ১০ টা ৩৭ মিনিট পর্যন্ত ক্যামেরা বন্ধ থাকার কথাও দাবি করেছেন দলীয় নেতারা।

জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ জানান, বিষয়টি নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনকে জানানো হলেও এখনও কোনও সমাধান মেলেনি। তাঁর কথায়, “আমরা সকাল থেকেই নজর রাখছিলাম। হঠাৎ দেখি সিসি ক্যামেরা বন্ধ। সঙ্গে সঙ্গে আমরা কর্তৃপক্ষকে জানাই।”

একই অভিযোগ করেছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সেখ আবজল রহমান। তিনি বলেন, “আমরা ওই সময়ের ফুটেজ দেখতে চেয়েছি। কিন্তু কমিশন এখনও তা দেখাতে পারেনি। ফলে গোটা বিষয়টি নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে। যদিও প্রশাসন বা নির্বাচন কমিশনের তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত