AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: ‘আইনের হাত থেকে বেঁচে যেত, তাই…’, কেন ডাক্তারকে খুন করল, নিজেই জানাল জীবন

Burdwan Murder: মঙ্গলবার বর্ধমানের বাদামতলা এক হাড়হিম ঘটনার সাক্ষী থাকে। চেম্বারে ঢুকে এক ডাক্তারের মাথায় কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে জীবনের বিরুদ্ধে। খুনের পর নিজেই রক্তমাখা অবস্থায় চলে যান থানায়। থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

Burdwan: 'আইনের হাত থেকে বেঁচে যেত, তাই...', কেন ডাক্তারকে খুন করল, নিজেই জানাল জীবন
অভিযুক্ত Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 04, 2026 | 3:41 PM
Share

বর্ধমান: ‘আমার যা ক্ষতি হয়েছে তা যেন অন্যের না হয় তাই খুন করেছি!’ চিকিৎসককে কুপিয়ে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিলেন জীবন রুইদাস। বুধবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার পথে এমনটাই বললেন জীবন। দৃশ্যত তাঁর চেহারায় অনুশোচনার লেশমাত্র নেই। কিন্তু কেন ডাক্তারকে খুন করলেন?

জীবন বলেন, “আমার দিদিমাকে ভুল চিকিৎসা করে মেরে ফেলেছি, তাই আমি খুন করেছি। আমার যা ক্ষতি হয়েছে, সেটা আমিই জানি। আইনের কাছ থেকে বেঁচে যাবে তাই খুন করেছি ডাক্তারকে। কাটারি দিয়ে কুপিয়ে খুন করেছি।

প্রসঙ্গত, মঙ্গলবার বর্ধমানের বাদামতলা এক হাড়হিম ঘটনার সাক্ষী থাকে। চেম্বারে ঢুকে এক ডাক্তারের মাথায় কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে জীবনের বিরুদ্ধে। খুনের পর নিজেই রক্তমাখা অবস্থায় চলে যান থানায়। থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

পুলিশের দাবি, থানায় ঢুকে জীবন জানান, তিনি ডাক্তারকে খুন করে এসেছেন। পুলিশ তাঁকে নিয়ে যায় বাদামতলার জীবন ভৌমিকের চেম্বারে। তারপর পুলিশ রক্তাক্ত দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৃত হাতুড়ে ডাক্তারের নাম রাজা ভৌমিক(৪৫)। তাঁর স্ত্রী প্রতিমা ভৌমিকের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে বর্ধমান থানার পুলিশ।