AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on CPM: CPM-এর পার্টি অফিসে ১১জনকে পিস-পিস করে কেটে মাঝ সমুদ্রে ফেলা হয়: শুভেন্দু

Suvendu Adhikari: এরপর তিনি আরও বলেন, "পরবর্তীকালে সিআইডি তদন্ত হয়ে লক্ষণ শেঠকে ১৮১ দিন জেল খাটেন, কিন্তু বিচার সম্পূর্ণ হয়নি। শুধু তাই নয়, সেদিন গুলিবিদ্ধ যারা হয়েছিলেন হৈমবতী হালদার, কল্পনা মুনিয়ান, নর্মদা শিট। তাঁদেরকে নিয়ে গুলিবিদ্ধ অবস্থায় কাসাই ব্রিজের কাছে নিয়ে যাওয়ার জন্য এগরা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।"

Suvendu on CPM: CPM-এর পার্টি অফিসে ১১জনকে পিস-পিস করে কেটে মাঝ সমুদ্রে ফেলা হয়: শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 10, 2026 | 3:04 PM
Share

নন্দীগ্রাম: নন্দীগ্রামে শহিদ স্মরণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাম আমলে কী ঘটেছিল এই দিনে সে কথা আরও একবার পুনরাবৃত্তি করেন তিনি। সিপিএম আমলে পিস-পিস করে কেটে ফেলা হয়েছিল এগারোজনকে, এমনই অভিযোগ করেছেন শুভেন্দু।

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “আজকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। সেদিন মোট এগারো জনকে পিছে হাতমোড়া করে নিয়ে গিয়েছিল। প্রথমে রেখেছিল বারতলা অঞ্চলে, একটি গ্রাম পঞ্চায়েত অফিসে। তারপরে জ্যান্ত লোকগুলোকে নিয়ে যাওয়া হয় কামারদাতে।” তিনি আরও বলেন, “সেখানে সিপিএম এর অফিসে তাদেরকে কাটা হয়, পিস পিস করা হয়। পলিথিন প্যাকেটে ঢোকানো হয়। এবং নিয়ে গিয়ে মাঝ সাগরে ফেলে দেওয়া হয়।”

এরপর তিনি আরও বলেন, “পরবর্তীকালে সিআইডি তদন্ত হয়ে লক্ষণ শেঠকে ১৮১ দিন জেল খাটেন, কিন্তু বিচার সম্পূর্ণ হয়নি। শুধু তাই নয়, সেদিন গুলিবিদ্ধ যারা হয়েছিলেন হৈমবতী হালদার, কল্পনা মুনিয়ান, নর্মদা শিট। তাঁদেরকে নিয়ে গুলিবিদ্ধ অবস্থায় কাসাই ব্রিজের কাছে নিয়ে যাওয়ার জন্য এগরা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সিপিএম নেতা তপন ঘোষ, গড়বেতা, শুকুর আলি, বিশ্বনাথ দাসদের তাদেরকে জনগণ ধরেছিল। আজকে ভাষণ মারে না টিভিতে বসে সন্ধ্যাবেলা।”

Follow Us