AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: দিঘা-প্রেমীদের জন্য দুঃখের খবর, ছুটিতে গিয়ে এই ‘আসল কাজ’টাই করতে পারবেন না…

Digha Tourist Crowd:  ১৫ অগস্ট, দেশের স্বাধীনতা দিবসের দিনে জেলার সৈকত শহরে উপচে পড়া ভিড় হয়েছে। সকাল থেকেই স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি ছুটি দিনে চুটিয়ে আনন্দ করছেন পর্যটকরা। সমুদ্রের পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দিরে ও পর্যটকদের ভিড়।

Digha: দিঘা-প্রেমীদের জন্য দুঃখের খবর, ছুটিতে গিয়ে এই 'আসল কাজ'টাই করতে পারবেন না...
স্বাধীনতা দিবসে দিঘায় উপচে পড়া ভিড়।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 15, 2026 | 3:12 PM
Share

দিঘা: উইকএন্ডে পড়েছে স্বাধীনতা দিবস (Independence Day)। রবিবারের ছুটিটাও সঙ্গে পেয়ে বাঙালির ভ্রমণের গন্তব্য এখন দিঘা (Digha)। স্বাধীনতা দিবসে সৈকত শহরে উপচে পড়া ভিড়। সতর্ক রয়েছে প্রশাসনও। চলছে নজরদারি। তার মাঝেই সমুদ্র উপকূলে স্বাধীনতা দিবস উদযাপনে, আনন্দে আত্মহারা পর্যটকরা।

১৫ অগস্ট, দেশের স্বাধীনতা দিবসের দিনে জেলার সৈকত শহরে উপচে পড়া ভিড় হয়েছে। সকাল থেকেই স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি ছুটি দিনে চুটিয়ে আনন্দ করছেন পর্যটকরা। সমুদ্রের পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দিরে ও পর্যটকদের ভিড়। যদিও এই ভিড় সামালের জন্য দিঘার পুলিশ প্রশাসনের পাশাপাশি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও জেলা প্রশাসন তৈরি রয়েছে।

দিঘা মানেই তো সমুদ্র স্নান। তবে এখন যে সমুদ্রে নামা বারণ। গত কয়েকদিন ধরেই দিঘায় তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে। সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করার জন্য বহু পর্যটক এসেছেন। এমনিতেই বর্ষাকালে দিঘায় পর্যটকের সংখ্যা বেশি হয়। তবে পর্যটকরা এলেও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিন সকালেও ঝোড়ো হাওয়ার ফুলে ওঠেছে সমুদ্রের জল। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে দিঘা পুলিশ প্রশাসন। তবে সেই নিয়ম ভেঙে বিক্ষিপ্তভাবে সমুদ্র স্নান চলছে দিঘায়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত নিম্নচাপের দুর্যোগ চলবে। ঝোড়ো হাওয়ায় উত্তাল থাকবে সমুদ্র। যদিও তাতে পর্যটকদের উৎসাহে একটুও ভাঁটা পড়ছে না।

আগের দিঘা এখন আমূল পরিবর্তন হয়েছে বলেই মনে করেন পর্যটকরা। এই বিষয়ে জেলা শাসক নিরঞ্জন কুমার বলেন, “সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্র যাত্রা ক্ষেত্রেও মানা করা হয়েছে। নজরদারি রয়েছে সৈকতে। পুলিশ, নুলিয়া থেকে বিডিও- আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন। এছাড়া বৃষ্টির জেরে জলবন্দী মানুষের কাছেও প্রশাসন ত্রিপল ও শুকনো খাবার পৌঁছে দিচ্ছে।”

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে