AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram By-Poll: মুখ্যমন্ত্রীর প্রয়াত PA-চন্দ্রনাথের মায়েই উপরই ভরসা, নন্দীগ্রামের BJP প্রার্থী হাসি রানি রথ : সূত্র

Nandigram BJP Candidate: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছেড়ে আসা হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। সেখানে উপনির্বাচনে কাকে প্রার্থী করবে বিজেপি, সেদিকেই নজর ছিল সব মহলের। জল্পনায় উঠে আসে বেশ কয়েকটি নাম। তবে, সবথেকে বেশি চর্চা চলছিল প্রয়াত চন্দ্রনাথের মা-কে নিয়ে। অবশেষে তাতেই সিলমোহর পড়ল।

Nandigram By-Poll: মুখ্যমন্ত্রীর প্রয়াত PA-চন্দ্রনাথের মায়েই উপরই ভরসা, নন্দীগ্রামের BJP প্রার্থী হাসি রানি রথ : সূত্র
হাসি রানি রথImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 15, 2026 | 9:26 AM
Share

কলকাতা: নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী (BJP) হচ্ছেন মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ (Hasi Rani Rath)। আজই মনোনয়ন পেশ করবেন তিনি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রচুর কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করবেন। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছেড়ে আসা হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। সেখানে উপনির্বাচনে কাকে প্রার্থী করবে বিজেপি, সেদিকেই নজর ছিল সব মহলের। বেশ কয়েকটি নাম নিয়ে চর্চা চলছিল। তবে, সবথেকে বেশি জল্পনা চলছিল প্রয়াত চন্দ্রনাথের মা-কে নিয়ে। অবশেষে সেই জল্পনাই সত্যি হতে চলেছে বলে খবর।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন জমা

বিজেপির তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, নন্দীগ্রামে তাঁর নামে ইতিমধ্যেই পোস্টার পড়ে গিয়েছে। সূত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রাম ২১০ বিধানসভার জানকীনাথ মন্দিরে পুজো দেবেন হাসি রানি রথ। ইতিমধ্যেই কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেছেন। জানা গিয়েছে, পুজো দেওয়ার পর প্রায় ২০ হাজার কর্মী সমর্থক নিয়ে বড় মিছিল করে মনোনয়ন পেশ করবেন। হলদিয়া কদমতলা মোড় জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল হবে। মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

উল্লেখ্য, এর আগে টিভি৯ বাংলাকে চন্দ্রনাথের মা জানিয়েছিলেন, গুরুদায়িত্ব পেলে যথাসাধ্য চেষ্টা করবেন। তিনি বলেছিলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের পরিবারের অভিভাবক । উনি যদি আমাকে কোনও গুরুদায়িত্ব দেন, তাহলে আমি মাথা পেতে নেব। আমি ১৯৯৮ সাল থেকেই রাজনীতি করি। দুইবার পঞায়েতের সদস্য। তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য। এবারে যদি আমাকে গুরুদায়িত্ব দেওয়া হয়, যথাসাধ্য চেষ্টা করব দায়িত্ব পালন করার।”

প্রসঙ্গত, ৬ অক্টোবর রাজ্যের দুই কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, সিপিএম, কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে, নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর নাম সামনে এলেও রেজিনগরের প্রার্থী নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।

এদিকে, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূল প্রার্থী করেছে চাকরিহারা শিক্ষিকা সঞ্চিতা প্রধান দে-কে। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। জল্পনায় জল ঢেলে একেবারেই নতুন মুখে ভরসা রেখেছেন মমতা। এদিকে, ঋতব্রত শিবিরের তরফে প্রার্থী হয়েছেন এহতেশামুল হক। বামেদের তরফে প্রার্থী করা হয়েছে CPI-এর শান্তিগোপাল গিরি।

Follow Us