AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rejinagar Election Result 2021 Live: রেজিনগরে জয়জয়কার তৃণমূলের

রেজিনগরে (Rejinagar Assembly Election Result Live) এগিয়ে তৃণমূল, ক্ষমতায় কংগ্রেস। পিছিয়ে নেই বিজেপিও। দেখুন এই কেন্দ্রের সব আপডেট।

Rejinagar Election Result 2021 Live: রেজিনগরে জয়জয়কার তৃণমূলের
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: May 02, 2021 | 11:56 PM
Share

রেজিনগর বিধানসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৭০ নং রেজিনগর বিধানসভা কেন্দ্রটি বেলডাঙা-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং বেগুনবাড়ি, কাপাসডাঙ্গা এবং মির্জাপুর-১ গ্রাম পঞ্চায়েত বেলডাঙা-১ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। রেজিনগর বিধানসভা কেন্দ্রটি ১০ নং বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১১ সালের আগে এই কেন্দ্রটির অস্তিত্ব ছিল না।

এক নজরে রেজিনগর বিধানসভার আপডেট:

রেজিনগর বিধানসভায় বিপুল ভোটে  জয়ী তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী।

২০১৬ বিধানসভা কেন্দ্র

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭৯ হাজার ৭৭০৷ দ্বিতীয় স্থানে ছিলেন নির্দল প্রার্থী হুমায়ুন কবীর। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৭৪ হাজার ২১০৷ কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবীরকে ৫ হাজার ৫৬০ ভোটে পরাজিত করেছিলেন।  ২০১১ সালের নির্বাচনে কংগ্রেসের হুমায়ুন কবীর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি’‌র সিরাজুল ইসলাম মণ্ডলকে পরাজিত করেছিলেন।

২০২১ বিধানসভা নির্বাচন

এই বিধানসভায় এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন রবিউল আলম চৌধুরী। এই আসনে বিজেপির প্রার্থী অরবিন্দ বিশ্বাস। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে দাঁড়াচ্ছেন কংগ্রেসের কাফিরুদ্দিন শেখ। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের নিরিখে রেজিনগরে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এ বার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের গড়কে বড়় টক্কর দিতে পারে ঘাসফুল শিবির। কারণ, কংগ্রেসের বিদায়ী বিধায়ক রবিউল আলম এখন তৃণমূলে। অন্যদিকে ঘাড়েই নিঃশ্বাস ফেলছে বিজেপি। ফলে, আসন রক্ষাই এখন সংযুক্ত মোর্চার চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিদায়ী বিধায়ক: রবিউল আলম চৌধুরী প্রাপ্ত ভোট: ৭৯,৭৭০ মোট ভোটার: ২২৪৮৪৮ ভোট শতাংশ: ৮২.৩৪ মোট প্রার্থী:

Follow Us