AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train Cancelled : দোলে অফিস? বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, বেরোনোর আগে দেখে নিন তালিকা

Local Train Cancelled : রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দোলের দিন বিশেষ করে সকালের দিকে যাত্রীসংখ্যা কম থাকায় হাওড়া ডিভিশনে একাধিক লোকাল বাতিল করা হয়েছে। আপ ও ডাউন মিলিয়ে প্রায় ৬৫টি ট্রেন বাতিল করা হয়েছে। একইসঙ্গে দুটি ট্রেন আবার সব স্টেশনে থামবে দোলের দিন।

Local Train Cancelled : দোলে অফিস? বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, বেরোনোর আগে দেখে নিন তালিকা
লোকাল ট্রেন বাতিলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 27, 2026 | 7:52 PM
Share

হাওড়া : দোলযাত্রা উপলক্ষে একাধিক লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। আগামী মঙ্গলবার অর্থাৎ ৩ মার্চ দোলযাত্রা। ওই দিন হাওড়া ডিভিশনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬৫টি ট্রেন বাতিল করা হয়েছে। প্রত্যেক বছর দোলে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে সকালের দিকের বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়। এবারও তার অন্যথা হয়নি। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দোলের দিন বিশেষ করে সকালের দিকে যাত্রীসংখ্যা কম থাকায় হাওড়া ডিভিশনে একাধিক লোকাল বাতিল করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে জেনে নিন

হাওড়া-বর্ধমান (মেন লাইন)

আপ ও ডাউন মিলিয়ে ৫টি ট্রেন বাতিল করা হয়েছে ।

বাতিল ট্রেন

আপ -৩৭৮১৯, ৩৭৭১১ এবং ৩৭৮৪৩ ট্রেন ডাউন – ৩৭৮২২ এবং ৩৭৬১২ ট্রেন

হাওড়া-বর্ধমান (কর্ড লাইন)

আপ ও ডাউন মিলিয়ে ১৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল ট্রেন

আপ – ৩৬০৭১, ৩৬৮১৭, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৮১ এবং ৩৬০৩৩ ডাউন –  ৩৬০৭২, ৩৬৮১৪, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬০৮২, ৩৬০৩৪ এবং ৩৬৮৪০

হাওড়া-ব্যান্ডেল (মেইন লাইন)

আপ ও ডাউন মিলিয়ে ১৫টি ট্রেন বাতিল।

বাতিল ট্রেন

আপ ট্রেন – ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৯, ৩৭২২১, ৩৭২২৭, ৩৭২৪৩, ৩৭২০১ এবং ৩৭৫১১ ডাউন ট্রেন – ৩৭২২৪, ৩৭২০২, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪৬ এবং ৩৭৫১২

হাওড়া-শেওড়াফুলি

আপ ও ডাউন মিলিয়ে ১০টি ট্রেন বাতিল করা হয়েছে

বাতিল ট্রেন

আপ ট্রেন – ৩৭০৪১, ৩৭০৪৫, ৩৭০৪৭, ​​৩৭০৪৯ এবং ৩৭০৫৫ ডাউন ট্রেন – ৩৭০৪২, ৩৭০৪৬, ৩৭০৪৮, ৩৭০৫০ এবং ৩৭০৫৬

হাওড়া-তারকেশ্বর

আপ ও ডাউন মিলিয়ে ৮টি ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল ট্রেন

আপ ট্রেন – ৩৭৩০১, ৩৭৩২৩, ৩৭৩৩১ এবং ৩৭৪১৩ ডাউন ট্রেন – ৩৭৩০২, ৩৭৩৩২, ৩৭৩৪২ এবং ৩৭৪১৪

নৈহাটি-ব্যান্ডেল

৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে

বাতিল ট্রেন

আপ ট্রেন-৩৭৫২৭, ৩৭৫৩১ এবং ৩৭৫৩৫ ডাউন ট্রেন – ৩৭৫২৮, ৩৭৫৩২ এবং ৩৭৫৩৬

হাওড়া-শ্রীরামপুর

৪টি ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল ট্রেন

আপ ট্রেন – ৩৭০১১ এবং ৩৭০১৩ ডাউন ট্রেন – ৩৭০১২ এবং ৩৭০১৪

বর্ধমান-কাটোয়া

চারটি ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল ট্রেন

আপ ট্রেন – ৩৫০১৩ এবং ৩৫০১৯

ডাউন ট্রেন – ৩৫০১৪ এবং ৩৫০২০

তবে, হাওড়া ডিভিশনের দু’টি ট্রেন সব স্টেশনে থামবে। ৩৭৮১৫ হাওড়া-বর্ধমান লোকাল এবং ৩৭৮২৪ বর্ধমান-হাওড়া লোকাল সমস্ত স্টেশনে থামবে বলে জানিয়েছে পূর্ব রেল।