AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gosaba BLO Voter Slip Controversy: কমিশনের ভোটার স্লিপের সঙ্গে তৃণমূলের স্লিপ বিলি! গোসাবায় শোকজ বিএলও

West Bengal election 2026: সূত্রের খবর, অসীম মণ্ডলকে রাঙাবেলিয়া অঞ্চলের ১৫৪ নম্বর বুথের দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ, তিনি এক ভোটারের বাড়িতে বসে নির্বাচন কমিশনের দেওয়া সরকারি ভোটার স্লিপের সঙ্গেই একটি রাজনৈতিক দলের ভোটার স্লিপও বিতরণ করছিলেন।

Gosaba BLO Voter Slip Controversy: কমিশনের ভোটার স্লিপের সঙ্গে তৃণমূলের স্লিপ বিলি! গোসাবায় শোকজ বিএলও
চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায় Image Credit: Social Media
| Updated on: Apr 26, 2026 | 10:33 AM
Share

দেবব্রত মণ্ডলের রিপোর্ট

গোসাবা: জোরকদমে বাজছে ভোটের দামামা। এবার দ্বিতীয় দফা। প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী। এরইমধ্যে ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে দানা বাঁধল তীব্র বিতর্ক। নির্বাচন কমিশনের স্লিপের সঙ্গে তৃণমূলের দলের ভোটার স্লিপ বিলি করার অভিযোগ উঠল এক বিএলও-র বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার রাঙাবেলিয়া অঞ্চলের ১৫৪ নম্বর বুথে। অভিযুক্ত বিএলও-র নাম অসীম মণ্ডল।

সূত্রের খবর, অসীম মণ্ডলকে রাঙাবেলিয়া অঞ্চলের ১৫৪ নম্বর বুথের দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ, তিনি এক ভোটারের বাড়িতে বসে নির্বাচন কমিশনের দেওয়া সরকারি ভোটার স্লিপের সঙ্গেই একটি রাজনৈতিক দলের ভোটার স্লিপও বিতরণ করছিলেন। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। চাপানউতোর শুরু হয় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে বিএলও-র দায়িত্ব নিয়ে। 

ঘটনায় তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। একজন সরকারি কর্মী বা বিএলও কীভাবে নির্বাচন কমিশনের স্লিপের সাথে শাসকদল তৃণমূল কংগ্রেসের ভোটার স্লিপ একসঙ্গে বিতরণ করতে পারেন? প্রশ্ন তুলছেন এলাকার পদ্ম নেতারা। তাঁদের দাবি, এটা সরাসরি আদর্শ আচরণবিধি লঙ্ঘনের সামিল। 

ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। তাতেই চাপানউতোর আরও তীব্র হয়েছে। যদিও এ নিয়ে অভিযুক্ত বিএলও অসীম মণ্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে নড়েচড়ে বসেছে কমিশন। গোসাবা বিধানসভার নির্বাচন আধিকারিক সূত্রে জানা গিয়েছে, অভিযোগের গুরুত্ব বিচার করে ইতিমধ্যেই বিএলও অসীম মণ্ডলকে শোকজ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে, দোষ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow Us