AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naushad Siddique: ভাঙড়ে নওশাদের কনভয়ের গাড়িতে হামলা, শওকত বললেন…

Naushad Siddique's Convoy Attacked in Bhangar: ঘটনার প্রতিবাদে ঘটকপুকুরে ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের গাড়ি আটকে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। একটা ছবি দেখিয়ে তিনি বলেন, "এই ছেলেটি সারাদিন আইএসএফের পতাকা মেরেছে। নওশাদের সঙ্গে ছেলেটির ছবি আছে।" ISF-র কর্মীরা নিজেরাই গাড়িতে হামলা চালিয়ে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে বলে অভিযোগ শওকতের।

Naushad Siddique: ভাঙড়ে নওশাদের কনভয়ের গাড়িতে হামলা, শওকত বললেন...
ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 12, 2026 | 12:16 AM
Share

ভাঙড়: ভোটের আবহে ফের উত্তেজনা ভাঙড়ে। বিদায়ী বিধায়ক তথা ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর কনভয়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ। কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে নওশাদের সিকিউরিটি গার্ডের গাড়ির পিছনের কাচ ভেঙে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে নওশাদের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

বিভিন্ন সময়ই রাজনৈতিক সংঘর্ষের জেরে খবরের শিরোনামে আসে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এখানে আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙড় থানাকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে। তবে পরিস্থিতির যে বিশেষ হেরফের হয়নি, একাধিকবার তা স্পষ্ট হয়েছে।

এবারের বিধানসভা নির্বাচনেও ভাঙড়ে অশান্তি হতে পারে বলে আশঙ্কা। এদিন সেই ছবিই দেখা গেল। আইএসএফের অভিযোগ, এখানকার বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নওশাদ চড়িশ্বর এলাকায় নির্বাচনী সভা সেরে ফেরার পথে হামলা চালানো হয়। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। নওশাদের কনভয় সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশ কোথায় ছিল, সেই প্রশ্ন তোলেন আইএসএফ কর্মীরা। কনভয়ের গাড়িতে হামলার প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড় অবরোধ করেন আইএফএফ কর্মীরা। আবার ঘটকপুকুরে ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের গাড়ি আটকে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা।

তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। একটা ছবি দেখিয়ে তিনি বলেন, “এই ছেলেটি সারাদিন আইএসএফের পতাকা মেরেছে। নওশাদের সঙ্গে ছেলেটির ছবি আছে।” ISF-র কর্মীরা নিজেরাই গাড়িতে হামলা চালিয়ে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে বলে অভিযোগ শওকতের। প্রসঙ্গত, ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকতকে এবার ভাঙড়ে প্রার্থী করেছে তৃণমূল।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?