AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat: শাশুড়ি-বৌমার একই নাম, ভোট দিতে না দেওয়ায় কেঁদে ভাসালেন মহিলা

Basirhat: শাশুড়ির সিরিয়াল নম্বর ৬৪৮, বৌমার সিরিয়াল নম্বর ৬৫০। শনিবার শেষ দফায় ভোট ছিল বসিরহাটে। সকাল সকালই ভোট দিতে গিয়েছিলেন বৌমা সালেয়া বিবি। বিকালের দিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে শাশুড়ি সালেয়া গাজি যান ভোট দিতে।

Basirhat: শাশুড়ি-বৌমার একই নাম, ভোট দিতে না দেওয়ায় কেঁদে ভাসালেন মহিলা
কান্নায় ভেঙে পড়েন শাশুড়ি। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 11:06 PM
Share

বসিরহাট: শাশুড়ি ও বৌমার একই নাম। আর সে কারণেই ভোট দিতে পারলেন না বলে অভিযোগ তুললেন বসিরহাটের এক ভোটার। অভিযোগ, শাশুড়ি ও বৌমার নাম এক হওয়ায় শাশুড়িকে ভোট দিতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী। নাম এক কিন্তু পদবি আলাদা। তারপরও কেন্দ্রীয় বাহিনী শাশুড়িকে ভোট দিতে দেয়নি বলে অভিযোগ। এমনকী খারাপ ব্যবহারও করে বলে অভিযোগ সালেয়া বিবি ও সালেয়া বিবি শেখ।

বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট দক্ষিণ বিধানসভার টাকি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ২৭১ নম্বর বুথ। সেখানকার একই বাড়ির দুই ভোটারের নাম সালেয়া। তবে ভোটার কার্ডে একজনের পদবির জায়গায় বিবি, আরেকজনের বিবি শেখ লেখা।

শাশুড়ির নাম সালেয়া বিবি শেখ (৬৪)। সিরিয়াল নম্বর ৬৪৮, বৌমার নাম সালেয়া বিবি (৪৮) সিরিয়াল নম্বর ৬৫০। শনিবার শেষ দফায় ভোট ছিল বসিরহাটে। সকাল সকালই ভোট দিতে গিয়েছিলেন বৌমা সালেয়া বিবি। বিকালের দিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে শাশুড়ি সালেয়া গাজি যান ভোট দিতে।

অভিযোগ, তাঁর ভোটার কার্ড দেখে বৌমার সঙ্গে নামের মিল থাকায় তাঁকে ভোট দিতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী। বহুক্ষণ বসিয়ে রাখলেও ভোট দিতে দেওয়া হয়নি। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পেরে রীতিমতো কান্নাকাটি শুরু করেন তিনি।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা