AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Minakhan: পতাকা লাগানোকে কেন্দ্র করে সূত্রপাত, TMC-ISF সংঘর্ষে তপ্ত মিনাখাঁ

Minakhan: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সকালে মিনাখাঁর বাবুরহাট অঞ্চলে দলের পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। তখনই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ করে আইএসএফও। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলা পাল্টা হামলা হয় বলে অভিযোগ। 

Minakhan: পতাকা লাগানোকে কেন্দ্র করে সূত্রপাত, TMC-ISF সংঘর্ষে তপ্ত মিনাখাঁ
উত্তপ্ত মিনাখাঁImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 22, 2026 | 2:59 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্র মিনাখাঁর বাবুরহাট বাজার এলাকায়। দলের পতাকা লাগানোর সময়ে আইএসএফ কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযো তৃণমূলের বিরুদ্ধে। সংঘর্ষে এখনও পর্যন্ত ৭ জনের আহত হওয়ার খবর মিলছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সকালে মিনাখাঁর বাবুরহাট অঞ্চলে দলের পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। তখনই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ করে আইএসএফও। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলা পাল্টা হামলা হয় বলে অভিযোগ।

এই সংঘর্ষে মোট সাত জন আইএসএফ কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মিনাখাঁ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন বলেন, “আইএসএফ বিজেপির টিম । নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এইরকম করে তৃণমূলের নামে বদনাম দেওয়ার চেষ্টা করছে।”

অন্যদিকে, আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম বলেন, “আমাদের ছেলেরা পতাকা লাগাচ্ছিল। হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতীরা এসে হামলা চালায়। আমাদের ৭ জন আহত হয়েছে। ”