AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendrapur Incident: নরেন্দ্রপুরের ফ্ল্যাট থেকে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, নেপথ্যে ত্রিকোণ প্রেম ?

Youth Body recovered : পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। পরিবারের দাবি, মধ্যরাতে প্রায় ১টা নাগাদ এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পান অরূপের মামা শংকর নস্কর। তারপরই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানে গিয়ে দেখেন, ঘরের মধ্যেই যুবকের গুলিবিদ্ধ দেহ পড়ে রয়েছে। পাশে পড়ে রয়েছে একটা বন্দুক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Narendrapur Incident: নরেন্দ্রপুরের ফ্ল্যাট থেকে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, নেপথ্যে ত্রিকোণ প্রেম ?
নরেন্দ্রপুরে যুবকের দেহ উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 13, 2026 | 10:14 AM
Share

নরেন্দ্রপুর: নরেন্দ্রপুরে যুবকের রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার তাঁর গুলিবিদ্ধ দেহ। মৃতের নাম অরূপ মণ্ডল (৩৭)। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছ’ রাউন্ড গুলি। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। পরিবারের দাবি, মধ্যরাতে প্রায় ১টা নাগাদ এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পান অরূপের মামা শংকর নস্কর। তারপরই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানে গিয়ে দেখেন, ঘরের মধ্যেই যুবকের গুলিবিদ্ধ দেহ পড়ে রয়েছে। পাশে পড়ে রয়েছে একটা বন্দুক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনায় অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং তাঁর এক বন্ধু রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি,অরূপকে খুন করা হয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছেন ওই বান্ধবী ও রাজু নামে ওই যুবক। মৃতের মামা জানাচ্ছেন, তিনি যখন ঘটনাস্থলে পৌঁছন, সেইসময় ওই বান্ধবীও ছিলেন। কান্নাকাটি করছিলেন। এদিকে, আরও এক ধৃত রাজুর দাবি, ওই বান্ধবীর জন্যই আত্মহত্যা করেছেন যুবক। কিন্তু, পরিবারের দাবি, আত্মহত্যা করার ছেলে রাজু নয়। তাঁকে খুনই করা হয়েছে।

মৃতের মামা শংকর নস্কর বলেন, “ফ্ল্যাটে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে রয়েছে। পাশে আগ্নেয়াস্ত্র পড়ে ছিল। পরে যখন হাসপাতালে যাই, তখন দেখলাম মাথায় ডানদিকে একটা ফুটো রয়েছে। কিন্তু আমার ভাগ্নে বাঁ-হাতি। সব কাজ বাঁ হাতেই করত। সেখানেই সন্দেহ হয়। পুলিশকে জানিয়েছি। ওই মহিলা ও রাজুকেই সন্দেহ করছি।” ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা নাকি এর পিছনে ত্রিকোণ প্রেমের কাহিনি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.