AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: বিজেপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, তপ্ত নন্দীগ্রাম

Nandigram: আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বেনীমাধব মণ্ডল। তিনি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা। অভিযোগ, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নন্দীগ্রাম -হিজলী শরিফ রাজ্যে সড়কের ওপর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

Nandigram: বিজেপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, তপ্ত নন্দীগ্রাম
উত্তপ্ত নন্দীগ্রামImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 04, 2026 | 12:09 PM
Share

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজ্য সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে পথ অবরোধ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম। দিনের শুরুতেই উত্তেজনা নন্দীগ্রামের সোনাচুড়া এলাকায়। অভিযোগ, মঙ্গলবার রাতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগে ঘিরে বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি নেতৃত্ব সোনাচূড়ায়।

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বেনীমাধব মণ্ডল। তিনি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা। অভিযোগ, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নন্দীগ্রাম -হিজলী শরিফ রাজ্যে সড়কের ওপর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সে সময়ে কিছু যুবক তাঁর ওপর চড়াও হন। বাঁশ লাঠি, লোহার রড নিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

অভিযুক্ত যুবকরা তৃণমূলের কর্মী বলেই দাবি বিজেপির। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। বিজেপি নন্দীগ্রাম ৩ মন্ডল সভাপতি বটকৃষ্ণ দাসের বক্তব্য, “বাজার সংলগ্ন এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসন কোনও দায়িত্ব নিতে চাইনি।”

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সামসুল ইসলাম বলেন, “কী কারণে পথ অবরোধ হচ্ছে, জানি না। আমাদের চার জন ছেলে যাচ্ছিল। নমাজ পড়ে ফিরছিল। ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে যায়। হঠাৎ করে তিন চার ছেলে রাস্তার ধারে বসে মদ খাচ্ছিল। ওরাই অতর্কিতে হামলা চালিয়েছে। “