West Bengal News: হুমায়ুন কবীরের বাড়িতে শেক্সপিয়র সরণি থানার পুলিশ, সাড়া না পেয়ে যেতে হল ফিরে
Breaking News Live Update in Bengali: আজ সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নজর থাকবে নেপালের দিকেও। পড়শি দেশে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৭০০-র বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকাজ চলছে। রবিবার রাত পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

ক্যামাক স্ট্রিট অফিস কাণ্ডে আজ তলব করা হয়েছে ডেরেক ও’ব্রায়েনকে। বেলা ১২টা নাগাদ শেক্সপিয়র সরণী থানায় ডেকে পাঠানো হয়েছে। তৃণমূল সাংসদ হাজির থাকেন কি না, সেদিকেই আজ নজর থাকবে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। আজ সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নজর থাকবে নেপালের দিকেও। পড়শি দেশে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৭০০-র বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকাজ চলছে। রবিবার রাত পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। ফুঁসছে নেপালের ভোটে কোশী নদী। জারি হয়েছে হাই অ্যালার্ট।
LIVE NEWS & UPDATES
-
Camac Street: প্রাক্তন IPS কবীরের বাড়িতে পুলিশ
- অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, বৈশ্বনর চট্টোপাধ্যায়ের পর প্রাক্তন IPS-প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে শেক্সপিয়র সরণি থানার পুলিশ!
- বাড়ির সামনে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর কারও সাড়া পাওয়া যায়নি।
- বাড়ির পিছনের অংশে গিয়েও ডাকাডাকি করেন অফিসাররা! কিন্তু কারও সাড়া না পেয়ে ফিরে গেল পুলিশ!
- উল্লেখ্য, ক্যামাক স্ট্রিটে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশ গিয়েছিল, সেদিন ধস্তাধস্তির মাঝে ছিলেন ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর।
-
Barun Biswas: অবশেষে সাক্ষ্য নেওয়া হল বরুণ বিশ্বাসের বাবা, বিপাকে প্রাক্তন মন্ত্রী?
- কেটে গিয়েছে ১৪ বছর। এবার সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের ঘটনায় বাবা জগদীশ চন্দ্র বিশ্বাসের সাক্ষ্য গ্রহণ হল।
- সোমবার বনগাঁ ফাস্ট ট্র্যাক কোর্ট ১-র অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে সাক্ষ্য দেন বরুণের পিতা।
- বয়সের ভারে এখন ঠিকমতো হাঁটতে পারেন না।
- সেই অবস্থায় এদিন সাক্ষ্য দিতে আসেন তিনি।
- প্রথমবারের জন্য আদালতে বরুণ বিশ্বাস খুনে ষড়যন্ত্রকারী হিসাবে প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জানিয়েছেন বরুণের বাবা।
বিস্তারিত পড়ুন: ছেলের খুনের ১৪ বছর পর সাক্ষ্য দিলেন বরুণের বাবা, বললেন প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীর নাম
-
-
Suvendu Adhikari: সমবায় ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর
মধ্যমগ্রামে মহিলা সোসাইটির ৩৪ বছরের পূর্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর্থিক সমৃদ্ধিতে সমবায়ের জোর দিলেন তিনি। শুভেন্দুর কথায়, “মহিলাদের আর্থিক ক্ষমতায়নের মূলে সমবায়। আমরা চাই এই সমবায় ব্যাঙ্কের মর্যাদা পাক। কেন্দ্রের সঙ্গে রাজ্য সমবায়ে সেতুবন্ধনের কাজ করবে।”
সময়বায় ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর। তিনি বলেন, “গত ১৫ বছরে সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে। সবাই ল্যাম্প পোস্ট ছিল, একটাই তো পোস্ট। রাজ্য সমবায়ে গত ১৫ বছর কোনও নির্বাচন হয়নি। সমবায় হল বিকল্প অর্থনীতি, আগের সরকার বোঝার চেষ্টা করেনি। বোঝাতে গেলেই বলতেন, আমি সব জানি। সমবায় আন্দোলন শক্তিশালী হলেই আর্থিক সমৃদ্ধি হবে। প্রায় দুই হাজার সমবায় কাজ করছে না।”
-
Dharmatala Agitation: পুলিশে নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা, অবরুদ্ধ ধর্মতলা
- পুলিশে নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা।
- অভিযোগ দুই বছর আগে পরীক্ষা হয়েছিল, কিন্তু নিয়োগ হয়নি।
- পুজোর আগে নিয়োগের দাবিতে রাস্তায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।
- এদিকে, চাকরিপ্রার্থীদের মিছিলে অবরুদ্ধ হয়ে পড়েছে ধর্মতলা।
-
Supreme Court: ২৬ হাজার শূন্যপদে নিয়োগের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট
শীর্ষ আদালতে মান্যতা পেল স্কুল সার্ভিস কমিশনের আর্জি। এসএসসি-র দাবি মেনেই ২৬ হাজার শূন্যপদে নিয়োগের সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হল। ৩১ অগস্ট পর্যন্ত সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তার মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা যাচ্ছে না বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশ দিল, নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে ২০২৭-এর ৩১ মে পর্যন্ত করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন, ২৬,০০০ নিয়োগ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, এসএসসি-র আর্জি মানল আদালত
-
-
Abhishek Banerjee: সুমিত রায়ের মামলায় কেন্দ্রীয় এজেন্সিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক মামলা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর আপ্ত-সহায়ক সুমিত রায়ের (Sumit Roy)-এর বিরুদ্ধে। সোমবার সুমিত রায়ের একটি কেসে আগাম জামিনের মামলা সুপ্রিম কোর্টে ওঠে। শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চের ভর্ৎসনার মুখে ইডিসহ কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গ ওঠে ‘লিপস অ্যান্ড বাউন্সেরও’। তখনই তদন্তের শ্লথ গতি নিয়ে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে।
বিস্তারিত পড়ুন, ‘এজেন্সি সময়ে-সময়ে তৎপর হয়ে ওঠে’, সুমিতের মামলায় ED-CBI-কে ভর্ৎসনা বিচারপতি বাগচীর
-
‘তালিকা মেনেই মামলার শুনানি হবে’, আরও বিপাকে ধর্ষণে অভিযুক্ত বাংলার সেই ক্রিকেটার
কলকাতা: গ্রেফতারির বিরুদ্ধে দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ বাংলার ক্রিকেটার। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। তারপরই গ্রেফতারির বিরুদ্ধে দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিযুক্তের আইনজীবী। তবে সেই শুনানিতে ‘না’ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আদালতে দ্রুত শুনানির আর্জি জানান তাঁর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন: Calcutta High Court: ‘তালিকা মেনেই মামলার শুনানি হবে’, আরও বিপাকে ধর্ষণে অভিযুক্ত বাংলার সেই ক্রিকেটার
-
‘আমার নাম করে টাকা চাইলে দেবেন না’, মোবাইলে ফটো তুলে রাখারও পরামর্শ রত্নার
পানিহাটি: কোনও তোলাবাজি বরদাস্ত করা হবে না, আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই কারণে যাথাযথ পদক্ষেপও করা হচ্ছে। দলের কোনও নেতার নাম জড়ালে কিংবা কোনও পুলিশ আধিকারিকও যদি তোলাবাজি করেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। আর এবার নিজের বিধানসভা ক্ষেত্রে সেই একই বার্তা দিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। তাঁর স্পষ্ট বার্তা, ‘কেউ যদি আমার নাম করে টাকা চায় তাহলে দেবেন না।’
বিস্তারিত পড়ুন: Ratna Debnath: ‘আমার নাম করে টাকা চাইলে দেবেন না’, মোবাইলে ফটো তুলে রাখারও পরামর্শ রত্নার
-
‘এজেন্সি সময়ে-সময়ে তৎপর হয়ে ওঠে’, সুমিতের মামলায় ED-CBI-কে ভর্ৎসনা বিচারপতি বাগচীর
রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক মামলা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর আপ্ত-সহায়ক সুমিত রায়ের (Sumit Roy)-এর বিরুদ্ধে। সোমবার সুমিত রায়ের একটি কেসে আগাম জামিনের মামলা সুপ্রিম কোর্টে ওঠে। শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চের ভর্ৎসনার মুখে ইডিসহ কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গ ওঠে ‘লিপস অ্যান্ড বাউন্সেরও’। তখনই তদন্তের শ্লথ গতি নিয়ে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে।
বিস্তারিত পড়ুন: ‘এজেন্সি সময়ে-সময়ে তৎপর হয়ে ওঠে’, সুমিতের মামলায় ED-CBI-কে ভর্ৎসনা বিচারপতি বাগচীর
-
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশকে চিঠি অভিষেকের, কেন?
- ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব দিয়েছে পুলিশ।
- ক্যামাক স্ট্রিট কাণ্ডে শেক্সপিয়ার সরণি থানায় দায়ের হওয়া তিনটি এফআইআর কলকাতা পুলিশের ওয়েবসাইটে আপলোড হয়নি বলে দাবি করে রবিবার ই-মেইল করেন অভিষেক।
- পাল্টা অভিষেককে চিঠি দিয়েছে পুলিশ। চিঠিতে দাবি করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এফআইআর আপলোড হয়েছে। ওয়েবসাইটেই রয়েছে এফআইআর কপি।
-
Camac Street Office News: আজ থানায় হাজিরা দিচ্ছেন না ডেরেক
- শেক্সপিয়ার সরণি থানায় আজ হাজিরা দিচ্ছেন না তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
- সূত্রের খবর, সাত দিন সময় চাওয়া হয়েছে ডেরেকের তরফে
- ডেরেকর যুক্তি, দেরিতে নোটিস দেওয়া হয়েছে। তাই আইনজীবির সঙ্গে পরামর্শ করার সুযোগ মেলেনি।
- কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেননি ডেরেকের আইনজীবী।
-
Sealdah Station: শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজ়ায় আগুন
সপ্তাহের প্রথম দিনেই বিপত্তি। অফিস টাইমে শিয়ালদহ স্টেশনে লাগল আগুন। আজ, সোমবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় আগুন লাগে। ইতিমধ্যেই আগুন নেভাতে উপস্থিত হয়েছে দমকল। তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায় স্টেশন থেকে।
পড়ুন বিস্তারিত, শিয়ালদহ স্টেশনে আগুন, গলগল করে বেরচ্ছে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা
-
Supreme Court: সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাবনা
আজ সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাবনা।
- ২৬ হাজার শূন্যপদে ৩১ অগস্টের মধ্যে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
- কিন্তু ওবিসি জটে আটকে গিয়েছে নিয়োগ।
- বর্তমান সরকার নিয়োগের জন্য আরও আট মাস সময়ের আবেদন করেছে।
- আগামী বছরের ৩১মে পর্যন্ত সময় চেয়ে আবেদন করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
- আজ, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সচিন সচদেবার বেঞ্চে শুনানি হতে চলেছে।
-
Dilip Ghosh: যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে স্পষ্ট বার্তা দিলীপের
মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইয়ের পরই রাতারাতি মুছে ফেলা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দেওয়াল লিখন। তবে, ২৪ ঘণ্টার মধ্যেই সাদা চুনকাম করা দেওয়ালে ফের জ্বলজ্বল করছে নীল কালিতে লেখা কার্ল মার্কসের উক্তি। নতুন করে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এবিভিপি (ABVP) ছাত্র সংগঠনের দাবি, নকশালপন্থীরাই লিখেছে। যদিও, এই নতুন দেওয়াল লিখনে ভুল কিছু দেখছেন না রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বিস্তারিত পড়ুন, ‘গণতান্ত্রিক দেশে সবাই দেওয়াল লিখতে পারে, কার্ল মার্কসের নীতি তো ব্যান হয়নি’, সাফ বার্তা দিলীপের
Published On - Aug 31,2026 9:49 AM
