West Bengal NEWS Live updates: ঋতব্রত-র টিমে সই করবেন MLA জেবের শেখ, নন্দিতা চৌধুরী
West Bengal LIVE updates: সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ন রুমে দুই ব্যাগ ভর্তি টাকা উদ্ধার ঘিরে চাপানউতোর বাড়ছে। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। আবার তৃণমূলের অন্দরে টানাপোড়েনও ক্রমশ বাড়ছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

কলকাতা: তৃণমূলের অন্দরে টানাপোড়েন ক্রমশ বাড়ছে। বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জারি দ্বন্দ্ব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘নতুন তৃণমূল’ নিয়ে জল্পনা বাড়ছে। আবার তৃণমূল ছাত্র পরিষদের দ্বন্দ্বও সামনে আসছে। সবমিলিয়ে আজ (বুধবার) রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
Ritabrata-TMC: ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূলে আরও দুই বিধায়ক সই করবেন
কলকাতায় ফেরার পরে এই ৫৮ জনের পাশপাশি আরও দুজন সই করবেন। একজন হাওড়া দক্ষিণের বিধায়ক নন্দিতা চৌধুরী, আর একজন চাপড়ার বিধায়ক জেবের শেখ। নন্দিতা রাজ্যের বাইরে আছেন। তবে আপাতত মোশারফ হোসেন, আব্দুর রহিম বক্সী, মতিউর রহমান, শামীম আহমেদ, আব্দুল খালেক মোল্লা, কুণাল ঘোষ ও বাবর আলিকে দূরে রাখছেন ঋতব্রত।
-
গ্রেফতার জয়প্রকাশ মজুমদার
- এবার জয়প্রকাশ মজুমদারকে দেখা মাত্রই চোর চোর স্লোগান। ১৪ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বাড়ি দখল করে রাখার অভিযোগ জয়প্রকাশের বিরুদ্ধে।
- একইসঙ্গে বাড়ির মালিক আরতি রায়চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশে অভিযোগ করা হতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যাচ্ছে।
-
-
নিচুতলার তৃণমূল কর্মীদের ডাকছেন অধীর
- ভোটে হারের ৩০ দিনের মধ্যেই ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। বিদ্রোহী ৫৮ বিধায়কদের নিয়ে জ্বলেপুড়ে খাক মমতা-অভিষেকের শিবির।
- তৃণমূল ভাগ হতেই ভেঙে দেওয়া হয়েছে তৃণমূলের সব কমিটি। তা নিয়ে যখন তোলাপাড় চলছে তখন এবার নিচুতলার তৃণমূল কর্মীদের কংগ্রেসে আসার আহ্বান জানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
-
কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগই করার ইচ্ছাপ্রকাশ ফিরহাদ হাকিমের
কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগই করার ইচ্ছাপ্রকাশ ফিরহাদ হাকিমের। জানাচ্ছেন কুণাল ঘোষ। তাৎপর্যপূর্ণভাবে যেদিন ফিরহাদের এই ইচ্ছাপ্রকাশের খবর সামনে এল সেদিনই কার্যত ভেঙে দু’ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তছনছ হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। অবলুপ্ত হয়েছে তৃণমূলের সমস্ত গণসংগঠনগুলির সব পদ।
-
অভিষেকের বাড়িতে সমন হাতে দাঁড়িয়ে ED
বাড়িতে বেআইনি অংশ। এই অভিযোগ তুলে আগে সদ্য প্রাক্তন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিল পুরসভা। এরপর বিধানসভার সই জালিয়াতিকাণ্ডে তাঁর বাড়িতে পৌঁছে যান রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। যদিও, শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আর এবার অভিষেকের বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বিস্তারিত পড়ুন: CBI on Abhishek House: আর CID নয়, অভিষেকের বাড়িতে সমন হাতে দাঁড়িয়ে ED, এবার কোন দুর্নীতির তদন্ত?
-
-
Ritabrata Banerjee: বিরোধী দলনেতা ঋতব্রত, চিফ হুইপ আখরুজ্জামান
- সাংবাদিক বৈঠকে ঋতব্রত। কী কী বললেন, দেখুন একনজরে…
- তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দলে কোনও নেতা নেই। এটা একটা টিম। আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই। এখানে কেউ নেতা নন, একটা টিম। ঘটনাচক্রে একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারোর নামের আগে বসতে পারে বিরোধী দলনেতা, কেউ মুখসচেতন, কেউ উপদলনেতা। কিন্তু গোটাটা ৫৮ জনের টিম। আপাতত। আজকে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত ৫৮ জন বিধায়ক বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আপাতত এই কারণে বলছি, যাঁরা আরও ২ জন রয়েছেন, তাঁরা রাজ্যের বাইরে। তাঁরা সম্মতি জানিয়ে দেবেন: ঋতব্রত
- চিফ হুইপ হিসাবে চিঠি দিয়েছি রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আখরুজ্জামান। তিনি চিফ হুইপ। ডেপুটি লিডার চার জন রয়েছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বহু দিনের বিধায়ক জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা, সন্দীপন সাহা : ঋতব্রত
- ৫৮ বিধায়কের সই করা চিঠি স্পিকারকে দিয়েছিলাম। প্রায় সিংহভাগ বিধায়ক এখানে উপস্থিত ছিলেন। হামিদুল রহমান শারীরিকভাবে অসুস্থ, রথীন ঘোষ চলে যান মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পর। নবান্নের সভাঘরে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূলের প্রতীকে জেতা ৯ জন বিধায়কের মধ্যে ৮ জন মুখ্যমন্ত্রীর মিটিংয়ে উপস্থিত ছিলেন, দক্ষিণ ২৪ পরগনার ১৫ জন বিধায়ক ও কলকাতার সন্দীপন সাহা মুখ্য়মন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন। মোট ২৪ জন মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলাম। বিরোধী বিধায়করা তাঁদের বক্তব্য রাখবার সুযোগ পেয়েছেন। এই ধরনের মিটিংকে সাধুবাদ জানাই। আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব। সরকারের চোখে চোখ রেখে হাউজের ভিতর ও বাইরে লড়াই হবে। সরকার সদর্থক ভূমিকা পালন করলে, তার প্রশংসা করতেও পিছপা হব না। : ঋতব্রত
- আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসাবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসাবে। তাঁর পরামর্শ পেলে আমরা গঠনমূলকভাবে বিরোধীর ভূমিকা খুব ভালো ভাবে পালন করতে পারব। এই নিয়ে কোনও সংশয় নেই।: ঋতব্রত
- আমাদের যদি কোনও বিলের বিরুদ্ধে ভোট দিতে হয়, বিলের বিরুদ্ধে ভোট দেব। তবে ওয়াকআউট করে অন্য কাউকে সুযোগ করে দেব না। ঋতব্রত
- অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। আমরা তৃণমূলের প্রতীকে ৮০ জন বিধায়ক নির্বাচিত হয়েছি। তার মধ্যে ৬০ জন মনে করেছেন, সমস্ত রীতিনীতি মেনে, এই অষ্টাদশ বিধানসভার ভিতরে প্রিন্সিপ্যাল অপারেশন। আমরা তৃণমূলকে রিপ্রেজেন্ট করছি।: ঋতব্রত
- আমরা রাজ্য প্রশাসনের কাছে দাবি জানান, বিভিন্ন জেলায় বিরোধী বিধায়ক রয়েছেন। তাঁদের সঙ্গে প্রশাসনের মিটিং প্রয়োজন। আজকের মিটিং দেখে বোঝা যাচ্ছে, অনুরোধ করলে হবে। তাঁরা এই ধরনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন।: ঋতব্রত
-
কোন দলে বায়রন?
বিধায়ক হয়েই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন
এবার তৃণমূল ক্ষমতা হারালেও বায়রন বিশ্বাস স্বমহিমায় জেতেন। কিন্তু দল বদলাতে ভুললেন না।
মমতার আদি তৃণমূল ছেড়ে ঋতব্রতর নব তৃণমূল ব্লকে সই করলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস।
-
মন্ত্রিসভার ৮ সিদ্ধান্ত
১) পয়লা বৈশাখের পরিবর্তে ২০ জুন পালন হবে পশ্চিমবঙ্গ দিবস।
২) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম জয়ন্তী পালন হবে। চালু হবে ৬ জুলাই। নির্মাণ হবে মূর্তি।
৩) সীমান্তে কাঁটাতার এবং বর্ডার আউটপোস্ট তৈরির জন্য ৪৬ একর জমি দেওয়ার অনুমোদন।
৪) সেবক-রংপুর ব্রডগেজ রেল লাইনের জন্য রেলওয়েকে নাগরাকাটা ২০ একর খাস জমি দেওয়ার অনুমোদন।
৫) ‘মা ক্যান্টিন’-এর নতুন নাম হল ‘মা আহার’। বর্তমানের ৩৯০ টির সঙ্গে যুক্ত হবে আরও ১১০টি। মোট ৫০০টি আহার কেন্দ্র চলবে।
৬) মন্ত্রীদের নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ এসিস্ট্যান্টদের বেতন ১৮ হাজার থেকে বেড়ে ২৫ হাজার করার অনুমোদন।
৭) নিকাশি কর্মীদের মৃত্যুতে ক্ষতিপূরণ বৃদ্ধি। এবার থেকে কাজ করতে গিয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে গেলেও ক্ষতিপূরণ।
৮) পশ্চিমবঙ্গ এসসি এসটি ওবিসি ডেভলপমেন্ট এন্ড ফাইনান্স কর্পোরেশন পুনর্গঠনের সিদ্ধান্ত। ৩৫৪ টি নতুন পদ তৈরি।
-
Ritabrata Banerjee: বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত?
- পুরো তছনছ তৃণমূল। ভোটের রেজাল্ট বেরনোর দু’মাসও কাটেনি তার আগেই ছাড়খার হয়ে গেল তৃণমূল কংগ্রেস।
- নব এই তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপ-দলনেতা হলেন শিউলি সাহা ও জাভেদ খান।
- বুধবার ৬৪ জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় প্রবেশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন: এবার তৃণমূল কংগ্রেস নয়, গঠিত হল ‘নব তৃণমূল ব্লক’, বিরোধী দলনেতা ঋতব্রত, আর কে কী হলেন?
-
TMC: আজই কি নতুন তৃণমূল ঋতব্রতদের?
- জল্পনা ছিলই। আজই, ভাঙনের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। মঙ্গলবার থেকেই জল্পনা তৈরি হয়েছিল, যে হয়তো বুধবারই ভাঙতে চলেছে তৃণমূল।
- ৬০ জন বিধায়কের সই নিয়ে ঢুকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
- রয়েছেন অরূপ রায়, ডোমজুড় তাপস মাইতি, মহেশতলা, কুলপি, কেশপুর, সামসেরগঞ্জ, হরিহরপাড়ার বিধায়ক। রয়েছেন লালগোলার বিধায়ক আব্দুল আজিজ।
বিস্তারিত পড়ুন: ৬০ বিক্ষুব্ধ বিধায়কের সই নিয়ে বিধানসভায় ঢুকলেন ঋতব্রত! আজই ভেঙে খান খান মমতার তৃণমূল!
-
Abhishek Banerjee: হাইকোর্টের দ্বারস্থ অভিষেক, কেন?
- বিধায়কদের সই জালকাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- সিআইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে মামলা অভিষেকের।
- রক্ষাকবচ চেয়ে আবেদন করলেন হাইকোর্টে।
- সিআইডি যাতে গ্রেফতার না করে, সেই আবেদন জানানো হয়েছে।
- মামলা দায়ের করার অনুমতি বিচারপতি অপূর্ব সিনহা রায়ের।
- শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা।
-
Suvendu Adhikari: মন্ত্রিসভার বৈঠক থেকে অন্নপূর্ণা যোজনার সূচনা, আজ নবান্নে একাধিক কর্মসূচি শুভেন্দুর
- আজকে (বুধবার) নবান্নে পরপর তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি
- মন্ত্রিসভার বৈঠক দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।
- সোমবার শপথ নেওয়া ৩৫ জন মন্ত্রীর এটাই প্রথম মন্ত্রিসভার বৈঠক।
- বৈঠকেই ৩৫ জন মন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হবে।
- মন্ত্রিসভার বৈঠকের পরই শুরু হবে ‘অন্নপূর্ণা যোজনা’-র উদ্বোধনী অনুষ্ঠান।
- দুপুর ১২টা ৩০ মিনিটে নবান্ন সভাঘরে প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- লক্ষ্মীর ভান্ডারের দেড় হাজার টাকার পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় উপভোক্তারা পাবেন ৩ হাজার টাকা।
- উদ্বোধনের পর রাজ্যের প্রতিটি ব্লক, পৌরসভা ও কলকাতা পৌরনিগম এলাকায় ১০০ জন করে উপভোক্তার হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হবে।
- প্রথম পর্যায়ে মোট কতজন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাবেন, তা উদ্বোধনের সময় জানানো হবে।
- দুপুর ২টা থেকে কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
- বৈঠকে সংশ্লিষ্ট জেলার সাংসদ, বিধায়ক এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন।
- হাওড়ার উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন।
- সই জাল-কাণ্ডের জেরে সোমবার তৃণমূল কংগ্রেস তাঁকে বহিষ্কার করলেও বুধবারের বৈঠকে তাঁর উপস্থিতি নিয়ে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।
- তারকেশ্বর মন্দির সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও মন্ত্রিসভার বৈঠকে হতে পারে বলে সূত্রের খবর।
- আগামী ৫ জুন প্রকাশিত হতে চলা নিয়োগ নীতি নিয়েও বুধবারের মন্ত্রিসভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Published On - Jun 03,2026 10:32 AM
