West Bengal Highlights News: ৯ থেকে ১৭ অগস্ট বাংলায় হর ঘর তিরঙ্গ যাত্রা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
NEWS Highlights UPDATE: রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও সেতু ডুবে গিয়েছে জলের তলায়। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নিয়ে সামনে আসছে একের পর এক আপডেট। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে আলাদা করে রাজীব কুমারকে কথা বলতে দেখা গিয়েছে বলে তৈরি হয়েছে জল্পনা।

সাত সকালে উদ্ধার নগদ টাকা। বীরভূমের পর এবার মালদহ। এই ঘটনায় মাদক পাচারের যোগও পেয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদক। অন্যদিকে, ‘পাথর-সম্রাট’ টুলু মণ্ডলের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।
LIVE NEWS & UPDATES
-
Suvendu Adhikari: ১০ অগস্ট ৫০ হাজার লোক নিয়ে মিছিল, ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ: শুভেন্দু
‘হর ঘর তিরঙ্গা’ যাত্রার কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কী কী ঘোষণা করলেন তিনি?
- ৯ থেকে ১৭ অগস্ট বাংলায় ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রার কর্মসূচি পালন করা হবে
- তিন রঙ্গে সাজবে স্কুল থেকে ঐতিহ্যবাহী স্থাপত্য
- সব জেলা, মহুকমা ও ব্লকে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে।
- আগামিকাল ভবানীপুর বিধানসভায় হবে তিরঙ্গা মিছিল
- সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল
- ১০ অগস্ট ৫০ হাজার লোক নিয়ে হবে মিছিল
- নেতাজি মূর্তির পাদদেশ থেকে তিরঙ্গা মিছিল হবে
-
‘রোগ যেন সারতেই চাইছে না…’, পুলিশ তুলছে ২০ হাজার করে তোলা, বিস্ফোরক দিলীপ
তোলাবাজি নিয়ে এবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাঠগড়ায় পুলিশের একাংশ। কৃষকদের কাজের যন্ত্রপাতি রাজ্যের সীমান্ত দিয়ে ঢুকতে চাওয়া হচ্ছে ২০ হাজার টাকা, সরব রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।
বিস্তারিত পড়ুন: ‘রোগ যেন সারতেই চাইছে না…’, পুলিশ তুলছে ২০ হাজার করে তোলা, বিস্ফোরক দিলীপ
-
-
এই সেদিন ২১ জুলাইয়ের মঞ্চে ছিলেন, ১৫ দিনের মধ্যেই কাকলীর সঙ্গে আলাদা করে কথা সেই রাজীবের
এবার জল্পনা বাড়ালেন রাজ্যসভার তৃণমূলের অপর সাংসদ রাজীব কুমার (Rajib kumar)। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা রাজ্যসভার সাংসদ (কোয়েল মল্লিক, প্রকাশ চিক বড়াইক, সুখেন্দু শেখর, সুস্মিতা দেব)-রা তাঁর হাত ছেড়েছেন। এর মধ্যে কোয়েল বাদে বাকি তিনজন যোগ দিয়েছেন বিজেপিতে। রয়েছেন গিয়েছেন হাতে গোনা কয়েকজন সাংসদ। তারই মধ্যে অন্যতম রাজীব। এবার তাঁরই গতিবিধি নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা। সম্প্রতি, একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ছিলেন তিনি। ১৫ দিন যেতে না যেতেই এবার কি তিনি শিবির বদলাচ্ছেন? উঠছে প্রশ্ন।
বিস্তারিত পড়ুন: IPS Rajib Kumar: এই সেদিন ২১ জুলাইয়ের মঞ্চে ছিলেন, ১৫ দিনের মধ্যেই কাকলীর সঙ্গে আলাদা করে কথা সেই রাজীবের
-
২০১১ সাল থেকে দেওয়া সব কাস্ট সার্টিফিকেটের যাচাই শুরু, এখনই সন্দেহের তালিকায় প্রায় ৪৫,০০০
কলকাতা: তৃণমূল (TMC) আমলে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় পদক্ষেপ নতুন সরকারের। সন্দেহের তালিকায় ৪৫ হাজারের বেশি শংসাপত্র। গত পনেরো বছরে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্রের ফের যাচাই শুরু করেছে ‘অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর’।
-
‘বোরখা পরা’ মন্তব্যের মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া
কলকাতা: সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সম্প্রতি ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছিল ঠিকই, তবে একই সঙ্গে আদালত জানিয়েছিল, তদন্ত চলবে। সংসদের অধিবেশন মিটলে থানায় গিয়ে হাজিরা দিতে হবে মহুয়া মৈত্রকে। হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন মহুয়া। আগামী সপ্তাহে তাঁর মামলার শুনানির সম্ভাবনা।
-
-
Sumit Roy: সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুমিত রায়
- সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়।
- জমি দুর্নীতিতে আগাম জামিনের মামলা খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট।
- ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
- বৃহস্পতিবারই তাঁর মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে।
-
Malda Cash Recovery: ৪১ লক্ষ টাকা, ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার মালদহে
- এবার গাজোলে উদ্ধার টাকার পাহাড়। জাতীয় সড়কে দুই সন্দেহজনক বাইক চালককে আটক করে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে উদ্ধার হওয়া টাকার মূল্য প্রায় ৪১ লক্ষ।
- অন্যদিকে দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। যারা আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। গাজোলের রাঙাভিটা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে পুলিশের এই অভিযানে আসে সাফল্য।
- পুলিশ সূত্রে জানা যাচ্ছে উদ্ধার হওয়ার টাকা ও ব্রাউন সুগার হলে ডালখোলা থেকে মালদার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার সহ ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা।
- পুলিশের জালে ধৃত ২ যুবকের নাম সিদ্ধার্থ মন্ডল ও কিশোর মন্ডল যাদের বাড়ি মালদার কালিয়াচক এলাকায়। বাইকে করে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল মালদার উদ্দেশ্যে। দুটি বাইক আটক করেছে পুলিশ।
Published On - Aug 06,2026 10:16 AM
