AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ডিসেম্বরেই ফিরছেন হাসিনা, ধরে নিয়েই ৮ দফা নির্দেশিকা জারি তারেক সরকারের

Bangladesh Political Unrest: ১৯ নভেম্বরের লকডাউনের পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে তপ্ত হয়ে ওঠেছে বাংলাদেশ। কোথাও অগ্নিসংযোগ, কোথাও পুলিশের গাড়িতে হামলা, থানা ভাঙচুর থেকে শুরু করে সবই চলছে। আজই লকডাউন। গতকাল রাত থেকে বাংলাদেশ জুড়ে থমথমে পরিস্থিতি। গতকাল রাতে পুলিশের চারটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

Bangladesh: ডিসেম্বরেই ফিরছেন হাসিনা, ধরে নিয়েই ৮ দফা নির্দেশিকা জারি তারেক সরকারের
তারেক রহমান ও শেখ হাসিনাImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 19, 2026 | 9:30 AM
Share

বাংলাদেশ: বাংলাদেশ জুড়ে লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লিগ। ঢাকা-সহ একাধিক জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকদিন ধরে। আওয়ামী লিগের কর্মসূচিতে নতুন করে হিংসা ছড়াতে পারে, এই আশঙ্কাও করা হচ্ছে। লকডাউন প্রতিরোধের জন্য আওয়ামী কর্মীদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ শুরু করেছে তারেক সরকার। ১২৭ জন রাজনীতিকের তালিকা তৈরি। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার। রাজনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে BNP ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরও মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

১৯ নভেম্বরের লকডাউনের পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে তপ্ত হয়ে ওঠেছে বাংলাদেশ। কোথাও অগ্নিসংযোগ, কোথাও পুলিশের গাড়িতে হামলা, থানা ভাঙচুর থেকে শুরু করে সবই চলছে। আজই লকডাউন। গতকাল রাত থেকে বাংলাদেশ জুড়ে থমথমে পরিস্থিতি। গতকাল রাতে পুলিশের চারটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকজন আওয়ামী লিগের নেতার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। এখনও পর্যন্ত ২০টি গাড়িতে আগুন লাগানোর খবর পাওয়া গিয়েছে।

শেখ হাসিনা নিজেই জানিয়ে দিয়েছেন, চলতি বছরেই তিনি বাংলাদেশ ফিরবেন। আর এটাকে ধরে নিয়েই ৮ দফা নির্দেশিকা জারি করেছে তারেক সরকার। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা ফেরার খবরে সবথেকে বেশি চাপের মধ্যে রয়েছে BNP ও সহযোগী দল। কারণ আওয়ামী লিগের উত্থানের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ৮দফা নির্দেশিকায় বলা হচ্ছে, জুলাই আন্দোলনের সময়ে শরিক দলগুলির সঙ্গে বোঝাপড়া করে ফেলতে হবে, বিরোধী দলগুলির সঙ্গেও বোঝাপড়া করবে তারেক রহমানের সরকার, পুলিশকে স্থাপত্য রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের রাজনৈতিক শাখার উপসচিব কেএম ইয়াসমিন আরাফাতের স্বাক্ষরিত নির্দেশিকা দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশের প্রধান তথা আইজিপিকে পাঠানো হয়েছে। সেই মতো প্রস্তুতিও শুরু করেছে পুলিশ প্রশাসন।

Follow Us