AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China Virus Outbreak: ‘দ্বিতীয় করোনা’ চলে এল কী? চিনে ফের নতুন ভাইরাসের দাপাদাপি, হাসপাতাল-শ্মশানে উপচে পড়া ভিড়!

China Virus Outbreak: ইতিমধ্যেই চিনের বিভিন্ন প্রদেশের হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়। শ্মশানেও লাইন পড়ছে মৃতদেহ সৎকারের জন্য। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়োও ভাইরাল হয়েছে, যেখানে হাসপাতালে মাস্ক পরা অসুস্থ মানুষদের ব্য়াপক ভিড় দেখা যাচ্ছে।

China Virus Outbreak:  'দ্বিতীয় করোনা' চলে এল কী? চিনে ফের নতুন ভাইরাসের দাপাদাপি, হাসপাতাল-শ্মশানে উপচে পড়া ভিড়!
চিনের হাসপাতালে ভিড়।Image Credit: X
| Updated on: Jan 03, 2025 | 7:11 AM
Share

বেজিং: আবার ভাইরাস আতঙ্ক। আবার চর্চায় সেই চিন। করোনা ভাইরাসের পর এবার চিনে ছড়াচ্ছে নতুন এক ভাইরাস। নাম হিউম্য়ান মেটানিউমোভাইরাস (Human Metapneumovirus)। ঠিক যেমনভাবে ২০২০ সালের গোড়ায় হু হু করে প্রথমে চিন ও পরে গোটা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, একইভাবে মেটানিউমোভাইরাসও চিনে দ্রুত হারে ছড়িয়ে পড়ছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই চিনের বিভিন্ন প্রদেশের হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়। শ্মশানেও লাইন পড়ছে মৃতদেহ সৎকারের জন্য। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়োও ভাইরাল হয়েছে, যেখানে হাসপাতালে মাস্ক পরা অসুস্থ মানুষদের ব্য়াপক ভিড় দেখা যাচ্ছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, নতুন করে কোভিড সংক্রমণ যেমন শুরু হয়েছে, তেমনই এইচএমপিভি, ইনফ্লুয়েঞ্জা এ-র মতো ভাইরাসে আক্রান্তও বাড়ছে।

হিউম্য়ান মেটানিউমোভাইরাস কী?

চিনে ছড়িয়ে পড়া এই নতুন ভাইরাস সম্পর্কে যেটুকু তথ্য জানা গিয়েছে, তা হল হিউম্য়ান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি সংক্রমণের উপসর্গও অনেকটা ফ্লুয়ের মতো। করোনার ক্ষেত্রে যেমন জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা থেকে শারীরিক দুর্বলতার মতো নানা উপসর্গ ছিল, এই ভাইরাস সংক্রমণেও প্রায় একই ধরনের উপসর্গ দেখা গিয়েছে। শিশুরাও নিউমোনিয়া ও ‘হোয়াইট লাংস’-র মতো সংক্রমণে ভুগছে। জানা গিয়েছে, মূলত ১৬ থেকে ২২ ডিসেম্বরের মধ্য়েই সংক্রমণ দ্রুত বেড়েছে।

চিনের রোগ নিয়ন্ত্রণ দফতর জানিয়েছে, তারা গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে। শীতকালে শ্বাসযন্ত্র সংক্রমণের মতো রোগ বাড়ে। তবে অজানা প্যাথোজেন শনাক্ত করতে প্রোটোকল তৈরি করা হচ্ছে। ল্যাবরেটরিতে রিপোর্ট তৈরি ও রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। ৫ বছর আগে, করোনা সংক্রমণের মতো পরিস্থিতি আর তৈরি হবে না বলেই তারা আশ্বাস দিয়েছে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত