AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trump Deadline for Iran: মঙ্গলবার, রাত ৮টা! দিনক্ষণ বলেই দিলেন ট্রাম্প, কী করতে চলেছেন?

Iran-USA War Update: রবিবারই ইরানকে ফের হরমুজ প্রণালী খোলার হুমকি দেন ট্রাম্প। ব্যবহার করেন অশালীন ভাষা। হুঙ্কার দেন যে ইরান হরমুজ প্রণালী না খুললে সে দেশের পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজে পরিকল্পিতভাবে হামলা করা হবে। 

Trump Deadline for Iran: মঙ্গলবার, রাত ৮টা! দিনক্ষণ বলেই দিলেন ট্রাম্প, কী করতে চলেছেন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ হুঁশিয়ারি ইরানকে।Image Credit: PTI
| Updated on: Apr 06, 2026 | 6:56 AM
Share

ওয়াশিংটন: ৪৮ ঘণ্টা! এই সময়ের মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটাই তাঁর শেষ সতর্কতা। এরপর নাহলে ইরান নরকের মধ্যে থাকবে! এত হুমকি, তারপরও মাথা নত করতে নারাজ ইরান। এবার কোন দিন, কোন সময়ে মার্কিন বাহিনী ইরানের উপরে হামলা চালাবে, তাও বলে দিলেন ট্রাম্প।

যুদ্ধে কে কখন হামলা করবে, তা কেউ জানে না। তবে বেনজিরভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়ে দিলেন যে কখন তারা ইরানের উপরে হামলা করবেন। তার আগে গালিগালাজও করেছেন প্রেসিডেন্ট, যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

রবিবার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। লেখেন, “মঙ্গলবার, রাত ৮টা, ইস্টার্ন টাইম!” এই পোস্ট দেখেই সকলের অনুমান, এই সময়ে ইরানের উপরে হামলা চালাবে আমেরিকা। ভারতীয় সময়ে বুধবার ভোর সাড়ে ৫টা নাগদ এই হামলা হতে পারে।

বিগত ছয় সপ্তাহ ধরে চলা ইরান-আমেরিকার যুদ্ধে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এই প্রথম মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। ইজরায়েলের বন্দর থেকে শুরু করে বিমানবন্দর, জ্বালানি ও পাওয়ার প্ল্যান্টগুলিতে আছড়ে পড়েছে মিসাইল। তবে সবথেকে বেশি প্রভাব ফেলেছে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ এই রুট বন্ধ করায় গোটা বিশ্বেই তেল ও জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হয়েছে।

রবিবারই ইরানকে ফের হরমুজ প্রণালী খোলার হুমকি দেন ট্রাম্প। ব্যবহার করেন অশালীন ভাষা। হুঙ্কার দেন যে ইরান হরমুজ প্রণালী না খুললে সে দেশের পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজে পরিকল্পিতভাবে হামলা করা হবে।

যদিও ইরান এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ। ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথায় কাজ করছেন। সতর্ক করেন যে ট্রাম্প গোটা দেশকে জোর করে বিপর্যয়ের মধ্যে টেনে আনছেন। ইরান কোনও হুমকির কাছে মাথা নত করবে না। আমেরিকা যা করছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও মনে করিয়ে দেন তিনি।

Follow Us
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে