AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja: উৎসব নয়, এডিনবরার দুর্গা পূজা এবার ‘তিলোত্তমার জন্য’

Durga Puja: ১০ বছর আগে আবেগকে সঙ্গী করেই এডিনবরায় দুর্গা পূজার সূচনা হয়। প্রথমে দুর্গা প্রতিমা নিয়ে আসা, ঢাকের তালে নাচ, সুস্বাদু খাবার আর সবার চোখে-মুখে আনন্দ। প্রতি বছর যেব এক ম্যাজিকের সাক্ষী থাকে এই পুজো।

Durga Puja: উৎসব নয়, এডিনবরার দুর্গা পূজা এবার 'তিলোত্তমার জন্য'
এডিনবরার পূজাImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 04, 2024 | 12:02 PM
Share

অরিজিৎ দত্ত এবং শুভ্রনীল ভদ্র এডিনবরা: দুর্গাপুজো শুরুর মাস তিনেক আগে থেকেই এবার সবার মন খারাপ। দেশ হোক বা বিদেশ, বছরের এই একটা সময় সর্বত্র উৎসবে মেতে ওঠে বাঙালি। পাড়ায় পাড়ায় জমে আড্ডা। জড় হয় বন্ধুরা। সঙ্গে থাকে খাবার। প্রবাসী বাঙালির মন এই সময় আকুল হয়ে ওঠে।

সুদূর এডিনবরা শহরে বলে কার-ই বা মনে থাকে কবে মহালয়া? প্রবাসীরা গুলিয়ে ফেলেন দিনগুলো। তবে বাঙালি যেখানেই থাকুক, ঠিক মন পড়ে থাকে ওই কয়েকটা দিনের দিকে। প্রতিবারের মতো এবারও প্রবাস আর পুজো একাত্ম হয়ে গিয়েছে। কলকাতার রাজপথে যে প্রতিবাদের আঁচ পাওয়া যাচ্ছে, বিশ্বের আর এক প্রান্তে থেকে সেটাও ভুলছে না বাঙালি।

১০ বছর আগে আবেগকে সঙ্গী করেই এডিনবরায় দুর্গা পূজার সূচনা হয়। প্রথমে দুর্গা প্রতিমা নিয়ে আসা, ঢাকের তালে নাচ, সুস্বাদু খাবার আর সবার চোখে-মুখে আনন্দ। প্রতি বছর যেব এক ম্যাজিকের সাক্ষী থাকে এই পুজো।

তবে ২০২৪-এ একাদশতম বর্ষের সেই পুজো হবে একটু অন‍্যভাবে। কলকাতার আরজি কর কাণ্ডের কথা এবার ভুলছে না তারা। দুর্গা যেভাবে অসুরের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী, তাকেই এই সংগ্রামের প্রতীক বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। তাঁরা বলছেন, “এ বছর আমরা উৎসব উদযাপন করছি না, বরং আশার আলো ছড়িয়ে দিতে চাই এই সঙ্কটের মধ্যেও।”

তাই শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এবার পুজোয় চ‍্যারিটি ব‍্যাজেও লেখা থাকছে, “তিলোত্তমার জন‍্য”।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?