AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire at nightclub: নাইট ক্লাবে কনসার্ট চলাকালীন আগুন, প্রাণ গেল কমপক্ষে ৫১ জনের

Fire at nightclub: উত্তর ম্যাসিডনিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা এমআইএ রবিবার জানিয়েছে, রাজধানী স্কপিয়ে থেকে ১০০ কিলোমিটার দূরে কোকানি শহরের বিখ্যাত এক নাইট ক্লাবে শনিবার রাতে একটি হিপ-হপ কনসার্টের আয়োজন করা হয়েছিল।

Fire at nightclub: নাইট ক্লাবে কনসার্ট চলাকালীন আগুন, প্রাণ গেল কমপক্ষে ৫১ জনের
কনসার্ট চলাকালীন ওই নাইট ক্লাবে আগুন লাগে
| Updated on: Mar 16, 2025 | 5:00 PM
Share

স্কপিয়ে: হুল্লোড়, আনন্দে মশগুল সবাই। চলছে হিপ-হপ কনসার্ট। আচমকা নাইট ক্লাবে আগুন। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ল। সেই আগুনে পুড়েই মৃত্যু হল কমপক্ষে ৫১ জনের। জখম হয়েছেন একশো জনের বেশি। ঘটনাটি ঘটেছে উত্তর ম্যাসিডনিয়ার কোকানি শহরে।

উত্তর ম্যাসিডনিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা এমআইএ রবিবার জানিয়েছে, রাজধানী স্কপিয়ে থেকে ১০০ কিলোমিটার দূরে কোকানি শহরের বিখ্যাত এক নাইট ক্লাবে শনিবার রাতে একটি হিপ-হপ কনসার্টের আয়োজন করা হয়েছিল। যে কনসার্ট দেখতে প্রায় ১৫০০ জন উপস্থিত ছিলেন। তাঁদের বেশিরভাগই যুবক-যুবতী।

শনিবার গভীর রাতে কনসার্ট শুরু হয়। স্থানীয় সময় রাত ৩টে নাগাদ ওই নাইট ক্লাবে আগুন লাগে। খবর পেয়েই দ্রুত পৌঁছন উদ্ধারকারীরা। জখম অবস্থায় শতাধিক জনকে উদ্ধার করা হয়। তাঁদের অনেককে স্থানীয় কোকানি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের ৩০ কিমি দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উত্তর ম্যাসিডনিয়ার একটি ছোট শহর কোকানি। ৩০ হাজারের মতো নাগরিক সেখানে বাস করেন। সেখানকার বিখ্যাত নাইট ক্লাব ‘প্লাস’। সেখানে অগ্নিকাণ্ডের জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের অনুমান, ওই নাইট ক্লাবের মধ্যে আতশবাজি জ্বালানোর সময় আগুন ছড়িয়ে থাকতে পারে।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করে উত্তর ম্যাসিডনিয়ার প্রধামন্ত্রী রিস্টিয়ান মিকোস্কি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ম্যাসিডনিয়ার জন্য গভীর দুঃখের দিন। অপূরণীয় ক্ষতি।” জখমদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জখম ও মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

Follow Us
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?