AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Robbery: এটাই ইউনূসের সংস্কার? নৈরাজ্যের বাংলাদেশে ২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি ‘ধর্ষণে’র অভিযোগ!

Bangladesh: শুধু চুরি-ডাকাতিতেই আটকে নেই। গত ৪৮ ঘণ্টায় ৭৩ ধর্ষণের ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের একাধিক ভিডিয়োও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, তারা বাইক নিয়ে আসছে, গুলি চালাচ্ছে, লুঠ করে পালাচ্ছে।

Bangladesh Robbery: এটাই ইউনূসের সংস্কার? নৈরাজ্যের বাংলাদেশে ২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি 'ধর্ষণে'র অভিযোগ!
বাংলাদেশে প্রকাশ্যে চলছে ডাকাতি।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Feb 24, 2025 | 12:42 PM
Share

ঢাকা: নৈরাজ্যের বাংলাদেশ। দিনে দিনে ধ্রুব সত্যে পরিণত হচ্ছে কথাটা। লাগাতার চুরি, ছিনতাই চলছেই। মহিলারাও সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে বাংলাদেশ জুড়ে। রবিবার রাতে ১০টা থেকে ১২টার মধ্যে, মাত্র ২ ঘণ্টাতেই ৮৩ টি ডাকাতি হল শুধুমাত্র ঢাকায়।

গোটা বাংলাদেশ জুড়ে নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। কার্যত জ্বলছে ঢাকা। জানা গিয়েছে, গতকাল রাতে মাত্র ২ ঘণ্টাতেই ঢাকায় ডাকাতি হয়েছে ৮৩টি এলাকায়। কোথাও ছিনতাই, কোথাও গুলি চলেছে। কোথাও আবার চপার দিয়ে কোপানো হয়েছে। সবটাই ঘটেছে রাজধানী ঢাকায়। একটি দোকান থেকেই ৪০০ ভরি সোনা ও ১ লক্ষ টাকা নগদ লুঠ করেছে দুষ্কৃতীরা।

শুধু চুরি-ডাকাতিতেই আটকে নেই। গত ৪৮ ঘণ্টায় ৭৩ ধর্ষণের ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের একাধিক ভিডিয়োও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, তারা বাইক নিয়ে আসছে, গুলি চালাচ্ছে, লুঠ করে পালাচ্ছে।

এই সব ঘটনার জেরে রাতভর আন্দোলনে নামে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা । স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাতভর চলে সেই আন্দোলন । তড়িঘড়ি রাত ৩টেয় সাংবাদিক বৈঠক ডাকতে বাধ্য হন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশ্বাস দিয়েছেন যে আজ থেকে পরিস্থিতি পাল্টাবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?