AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Sri Lanka: শ্রীলঙ্কায় পা রাখতেই সর্বোচ্চ সম্মান নরেন্দ্র মোদীকে, নজরে প্রতিরক্ষা চুক্তি

PM Modi in Sri Lanka: শ্রীলঙ্কায় পা রাখতেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে আসেন সে দেশের প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক। দুই দেশের রাষ্ট্রনেতা দেশের ভবিষ্যত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।

PM Modi in Sri Lanka: শ্রীলঙ্কায় পা রাখতেই সর্বোচ্চ সম্মান নরেন্দ্র মোদীকে, নজরে প্রতিরক্ষা চুক্তি
শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ সম্মান। Image Credit: PTI
| Updated on: Apr 05, 2025 | 1:20 PM
Share

কলম্বো: থাইল্যান্ড সফর সেরে শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বিরাট আড়ম্বরে স্বাগত জানানো হল তাঁকে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ঐতিহাসিক ইনডিপেন্ডেন্স স্কোয়ারে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয় গান স্যালুট দিয়ে। তাঁকে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান ‘মিত্র বিভূষণ’-এও সম্মানিত করা হল।

শ্রীলঙ্কায় পা রাখতেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে আসেন সে দেশের প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক। দুই দেশের রাষ্ট্রনেতা দেশের ভবিষ্যত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ১০টি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে দুই দেশের মধ্য়ে। প্রতিরক্ষা খাতে সহযোগিতার চুক্তি স্বাক্ষর হতে পারে। পাশাপাশি শক্তি বা এনার্জি ক্ষেত্রেও নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে।

যদি প্রতিরক্ষা খাতে মউ স্বাক্ষর হয়, তবে তা ভারত-শ্রীলঙ্কার জন্য এক নতুন অধ্যায় হবে। এর আগে প্রতিরক্ষা নিয়েই দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছিল। ৩৫ বছর আগে ভারতের পিস কিপিং ফোর্সকে শ্রীলঙ্কা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী এমন সময়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন, যখন দেশ আর্থিক দুরাবস্থা থেকে ঘুরে দাঁড়াচ্ছে। তিন বছর আগেই আর্থিক ধস নেমেছিল শ্রীলঙ্কায়। কার্যত দেউলিয়া হয়ে গিয়েছিল। সেই সময় ভারত ৪.৫ বিলিয়ন ডলারের আর্থিক সাহায্য করেছিল পড়শি দেশকে।

আজকের বৈঠকের পর ঋণমুক্তিতে ভারতের শ্রীলঙ্কাকে সাহায্য এবং মুদ্রা আদান-প্রদান নিয়ে দুটি নথি প্রকাশ করা হতে পারে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন