Sheikh Hasina: ‘ফাঁসির সাজা শুনে হাসিনাকে ফোন করলাম, উনি বললেন আই ডোন্ট কেয়ার’
Bangladesh: আজ ওবায়দুল এই সাজা প্রসঙ্গে বলেন, "এটা পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা ক্যাঙারু কোর্টে। বিচার প্রক্রিয়া হাস্যকর। যাঁরা বিচারপতি সকলেই পাকিস্তানপন্থী জামাত শিবিরের সঙ্গে জ়ড়িত। এটা তাঁদের ব্লু প্রিন্ট। জামাতরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তার মধ্যেই ছিল হাসিনাকে ফাঁসি দিতে হবে।"

কলকাতা: রায় যে এমন হতে পারে সে খবর ছিল। সবটাই যে পূর্বপরিকল্পিত তাও জানতেন তাঁরা। আর তাই ফাঁসির সাজা নিয়ে চিন্তিতই নন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ টিভি ৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই নিয়েই মুখ খুলেছেন আওয়ামী লিগের শীর্ষ নেতা ওবাইদুল কাদের। সাজা শোনার পর দৃপ্ত কণ্ঠে মুজিব কন্যা নাকি জানিয়েছিলেন, এই ফাঁসির সাজাকে তিনি পাত্তাই দেন না।
আজ ওবাইদুল এই সাজা প্রসঙ্গে বলেন, “এটা পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা ক্যাঙারু কোর্টে। বিচার প্রক্রিয়া হাস্যকর। যাঁরা বিচারপতি সকলেই পাকিস্তানপন্থী জামাত শিবিরের সঙ্গে জ়ড়িত। এটা তাঁদের ব্লু প্রিন্ট। জামাতরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তার মধ্যেই ছিল হাসিনাকে ফাঁসি দিতে হবে।” তারপরই তাঁর সংযোজন, এই সাজা শোনার পরই তিনি নেত্রীকে ফোন করেছিলেন। তখন তিনি (হাসিনা) বলেছিলেন, “আই ডোন্ট কেয়ার।” ওবাইদুল বলেন, “নেত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে। কথা হয়েছে। তিনি প্রথমেই বলছেন, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়। আই ডোন্ট কেয়ার। নেত্রী একটুও ভেঙে পড়েননি।” অর্থাৎ, হাসিনা যে এখনও কতটা আত্মবিশ্বাসী এ দিন বারেবারে তাই বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রবীণ এই রাজনীতিবিদ।
আজ তিনি এও জানিয়েছেন, হাসিনা বরাবরই পাকিস্তান বিরোধী ছিলেন। জঙ্গিবাদকে কখনও প্রশ্রয় দেননি। সেই কারণে পাকিস্তানও বাংলাদেশে প্রবেশ করতে পারছিল না। এই রায়ের পিছনে যে পাকিস্তানের হাত রয়েছে সেই কথাও বলেন ওবাইদুল। তিনি বলেন, “এই ট্রাইবুনাল হাসিনা তৈরি করেছিলেন। এখন সেই ট্রাইবুনালই ফাঁসির আদেশ দিয়েছেন। পাকিস্তান একাত্তরের পরাজনের প্রতিশোধ নিতে প্রহর গুণছিল। সেই সুযোগ পাচ্ছিল না। বঙ্গবন্ধু কন্যা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন।” অর্থাৎ, একাত্তরের যুদ্ধের হারের বদলা যে হাসিনাকে হঠিয়ে পাকিস্তান নিচ্ছে সেই বিষয়টি আজ আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন আওয়ামী লিগের এই নেতা।
