AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trump Iran Attack Warning: আজ রাতের অন্ধকারেই দখল হয়ে যাবে ইরান? বিরাট আঘাত হানার ঘোষণা ট্রাম্পের

US Iran Conflict: নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে (Truth Social) পোস্ট করে এ দিন ট্রাম্প লেখেন, "আমেরিকা আজ রাতে ইরানের ওপর হামলা চালাবে। ইরানের নৌবাহিনী, বায়ুসেনা, র‌্যাডার ব্যবস্থা, বিমান ধ্বংস করার মতো প্রতিরক্ষা সিস্টেম এবং অন্যান্য সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে।"

Trump Iran Attack Warning: আজ রাতের অন্ধকারেই দখল হয়ে যাবে ইরান? বিরাট আঘাত হানার ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Jun 11, 2026 | 7:55 PM
Share

ওয়াশিংটন: মধ্য প্রাচ্যে আবার উত্তেজনা। এবার বিরাট মাপের হামলা হতে চলেছে ইরানে (Iran)? সেই ইঙ্গিতই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Doland Trump)। ইতিমধ্যেই দুই দেশ একে অপরের উপরে হামলা চালাচ্ছে। তার মধ্যে আজ, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নতুন করে ইরানে মিলিটারি অভিযান চালানোর হুমকি দিলেন। বললেন যে আজ রাতেই বড় হামলা করা হবে। এরপরই জল্পনা শুরু হয়েছে, তবে কি ভেনেজুয়েলার মতোই অভিযান চালানো হবে ইরানে? 

নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে (Truth Social) পোস্ট করে এ দিন ট্রাম্প লেখেন, “আমেরিকা আজ রাতে ইরানের ওপর হামলা চালাবে। ইরানের নৌবাহিনী, বায়ুসেনা, র‌্যাডার ব্যবস্থা, বিমান ধ্বংস করার মতো প্রতিরক্ষা সিস্টেম এবং অন্যান্য সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। তবুও আমরা আজ রাতে ওদের ওপর বিরাট বড় আঘাত হানব।”

কী করবেন ট্রাম্প?

সোশ্য়াল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতে খার্গ আইল্যান্ড সহ ইরানের বড় বড় তেল ও গ্যাসের ভাণ্ডারগুলি দখল নেবে মার্কিন সেনা, ঠিক যেমনটা ভেনেজুয়েলায় হয়েছিল।  ইরানের তেল ও গ্যাসের মার্কেট সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারেও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমরা ওদের সঙ্গে কথা বলছি, তবে দেখুন আমার পছন্দ সবসময়ই ছিল যে খার্গ আইল্যান্ড দখল নেওয়া…”

প্রসঙ্গত, ইরানের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্পের নজর রয়েছে ইরানের তেলের ভাণ্ডারের উপরে। খার্গ আইল্যান্ড দখল নিতে চান তিনি। এই ছোট দ্বীপ খুব গুরুত্বপূর্ণ, কারণ ইরানের তেলের বাণিজ্যের শিরদাঁড়া বলা যেতে পারে এই দ্বীপকে। প্রতিদিন প্রায় ২ মিলিয়ন বা ২০ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করা হয় এই ছোট্ট দ্বীপ থেকে।অধিকাংশ তেলই চিনে রফতানি করা হয়।

Follow Us