AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হিসাবই নেই ২১০০ কোটি টাকার! IndusInd Bank ব্যাঙ্কের গ্রাহক হলে, এই খবর জেনে রাখা খুব দরকার

IndusInd Bank: ২১০০ কোটি টাকার আর্থিক অসঙ্গতির বিষয়টি সামনে আসতেই হু হু করে পড়ে ব্যাঙ্কের শেয়ার। প্রায় ২৭ শতাংশ পতন হয়েছে শেয়ারে। গ্রাহকরাও আতঙ্কে টাকা তুলে ফেলতে ব্যাঙ্কে ছুটছে।

হিসাবই নেই ২১০০ কোটি টাকার! IndusInd Bank ব্যাঙ্কের গ্রাহক হলে, এই খবর জেনে রাখা খুব দরকার
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Mar 12, 2025 | 6:19 PM
Share

মুম্বই: রাতের ঘুম উড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের গ্রাহকদের। বিপুল আর্থিক অসঙ্গতি নজরে এসেছে। হিসাব মিলছে না ২১০০ কোটি টাকার। কোথায় গেল এত টাকা? স্বাভাবিকভাবেই গ্রাহকরা চিন্তায় পড়েছেন যে তাদের জমা রাখা অর্থের কী হবে। এবার ইন্ডাসইন্ড ব্যাঙ্ক নিজে ময়দানে নামল গ্রাহকদের আশ্বস্ত করতে।

২১০০ কোটি টাকার আর্থিক অসঙ্গতির বিষয়টি সামনে আসতেই হু হু করে পড়ে ব্যাঙ্কের শেয়ার। প্রায় ২৭ শতাংশ পতন হয়েছে শেয়ারে। গ্রাহকরাও আতঙ্কে টাকা তুলে ফেলতে ব্যাঙ্কে ছুটছে। এই পরিস্থিতিতে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক জানিয়েছে, তাদের কাছে যথেষ্ট রিজার্ভ আর ক্যাপিটল বা মূলধন রয়েছে আর্থিক খামতি পূরণ করার জন্য। গ্রাহকদের চিন্তার কারণ নেই।

ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর সুমন্ত কাঠপালিয়া জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই আর্থিক অসঙ্গতি নজরে আসে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে গত সপ্তাহে প্রাথমিক রিপোর্ট দিয়েছে ব্যাঙ্ক। মোট কত অঙ্কের আর্থিক গরমিল হয়েছে, তা অন্য এজেন্সির করা হিসাবের পরই জানা যাবে। এপ্রিল মাসের আগে তা জানা যাবে না।

তিনি বলেন, “এই এককালীন প্রভাব বহন করার মতো ব্যাঙ্কের লাভ এবং পর্যাপ্ত মূলধন রয়েছে। ব্যাঙ্কই এই ইস্যুটা চিহ্নিত করেছে। ব্যাঙ্কের কাছে যথেষ্ট মূলধন রয়েছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য…”

আর্থিক অসঙ্গতির বিষয়টি সামনে আসতেই ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার ২৭.১৭ শতাংশ পতন হয়ে ৬৫৫.৯৫ টাকায় পৌঁছেছে। সোমবারই এই শেয়ারের দাম ছিল ৯০০ টাকা।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন