Aadhaar : হোটেলে আর জমা দিতে হবে না Aadhaar-এর ফটোকপি! কীভাবে হবে পরিচয় যাচাই?
Aadhaar for Hotel Check-In: হোটেলে অতিথিদের পরিচয় যাচাইয়ের জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা যাবে। কিউআর কোড স্ক্যান, ওটিপি কিংবা অ্যাপ-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে পরিচয় যাচাই করা সম্ভব হবে। ফলে হোটেলের রিসেপশনে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।

নয়া দিল্লি: ঘুরতে গিয়ে হোটেলে চেক-ইনের সময় পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের (Aadhaar Card) ফটোকপি চাওয়া হয় অধিকাংশ ক্ষেত্রেই। তবে এবার এই প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। জোর দেওয়া হচ্ছে ডিজিটাল ভেরিফিকেশন (Digital Verification) ব্যবস্থার উপর। কিন্তু, প্রশ্ন হল আধারের কপি জমা না দিলে পরিচয় যাচাই হবে কীভাবে?
পরিচয় যাচাই কীভাবে?
হোটেলে অতিথিদের পরিচয় যাচাইয়ের জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা যাবে। কিউআর কোড স্ক্যান, ওটিপি কিংবা অ্যাপ-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে পরিচয় যাচাই করা সম্ভব হবে। ফলে হোটেলের রিসেপশনে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) পরিচয় যাচাইয়ের পদ্ধতি আরও সহজ ও ডিজিটাল করার লক্ষ্যে কাজ করছে। হোটেলের মতো প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল মাধ্যমে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু হলে বারবার আধারের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন অনেকটাই কমবে।
কী কী সুবিধা হবে?
ডিজিটাল ব্যবস্থা চালু হলে সবচেয়ে বড় সুবিধা হবে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। হোটেলে আধারের ফটোকপি জমা দিলে সেই কপিতে নাম, জন্মতারিখ, আধার নম্বর-সহ একাধিক ব্যক্তিগত তথ্য থেকে যায়। ডিজিটাল ভেরিফিকেশন হলে সেই সম্ভাবনা থাকবে না। হোটেল চেক-ইনের প্রক্রিয়াও আরও দ্রুত হতে পারে।
কবে থেকে মিলবে সুবিধা?
ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি হোটেলে ডিজিটাল পদ্ধতিতে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে আরও বেশি হোটেল ও রেস্তোরাঁকে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ শতাংশের বেশি হোটেল ও রেস্তোরাঁয় ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থা পৌঁছে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
