AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Best Sleeping Positions: সকালে ঘুম থেকে উঠে হাত/আঙুল অবশ হয়ে যায়? কারণ জেনে সহজেই ঠিক করুন এভাবে

Numb Hands: যদি প্রায় প্রতিদিন ঘুম থেকে উঠে হাত নাড়াতে না পারেন, বা যদি অনেকক্ষন হাত অসাড় থাকে, কব্জিতে ব্যথা থাকে, যদি মনে হয় হাতের শক্তি কমে গিয়েছে, তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে যদি হঠাৎ হাত অসাড় হয়ে যাওয়ার পাশাপাশি শরীরের এক পাশ বেঁকে যায়, কথা জড়িয়ে যায়, তীব্র মাথাব্যথা, বুকে ব্যথা হয় - তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত।

Best Sleeping Positions: সকালে ঘুম থেকে উঠে হাত/আঙুল অবশ হয়ে যায়? কারণ জেনে সহজেই ঠিক করুন এভাবে
ঘুমোনোর ভঙ্গি কি এমন?Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 25, 2026 | 3:34 PM
Share

কলকাতা : ঘুম থেকে ওঠার পর অনেকেরই হাত অসাড় হয়ে যায়। এর সঙ্গে অনেকের হাত ঝিনঝিন করে, হাত অবশ হয়ে যায় বা অনেকের হাতের হালকা ব্যথাও হয়। বেশ কিছুক্ষন পর আবার হাত ঠিক হয়। এই সময়ে হাত নাড়ানো যায় না। তবে নিয়মিত এমন হলে অবহেলা করা উচিত নয়। এর পিছনে থাকতে পারে কোনও বিশেষ কারণ।

কেন হাত অসাড় হয়?

ঘুমের সময় অনেকেই ঠিকভাবে ঘুমোন না। অনেকে হাতের উপর মাথা দিয়ে শোন। এর ফলে হাতের উপর চাপ পড়লে স্নায়ু ও রক্তনালিতে চাপ পড়ে। ফলে স্নায়ু অসাড় হয়ে যায়। তাই অনেকে সকালে হাত অসাড় লাগে। এছাড়াও যদি অনেকক্ষণ কব্জি বেঁকে থাকে, তাহলে কার্পাল টানেল সিনড্রোমের মতো সমস্যা হতে পারে। এর ফলে স্নায়ুর সমস্যা, ঘাড়ে ব্যথা হতে পারে।

অসাড়তা কমাতে কী করা উচিত?

ঘুম থেকে উঠে যদি হাত অসাড় হয়ে যায়, প্রথমে হাত ও কব্জি ধীরে ধীরে নাড়ানোর চেষ্টা করুন। হাত সম্পূর্ণ মুঠো করে আস্তে আস্তে খোলার চেষ্টা করুন। কব্জি ধীরে ধীরে ঘোরাতেও পারেন। এর ফলে কিছুক্ষনের মধ্যেই হাতের স্বাভাবিক সাড় ফিরে আসতে পারে। ঘুমোনোর সময় মাথার নিচে হাত না রাখাই ভাল। তবে প্রতিনিয়ত এক সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

যদি প্রায় প্রতিদিন ঘুম থেকে উঠে হাত নাড়াতে না পারেন, বা যদি অনেকক্ষন হাত অসাড় থাকে, কব্জিতে ব্যথা থাকে, যদি মনে হয় হাতের শক্তি কমে গিয়েছে, তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে যদি হঠাৎ হাত অসাড় হয়ে যাওয়ার পাশাপাশি শরীরের এক পাশ বেঁকে যায়, কথা জড়িয়ে যায়, তীব্র মাথাব্যথা, বুকে ব্যথা হয় – তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত। সাধারণত, সকালে হাত অসাড় হওয়ার প্রধান কারণ হল হাতের স্নায়ুর সাড় না থাকা। তবে নিয়মিত বা দীর্ঘস্থায়ী হলে নিজে থেকে চিকিৎসা না করে হাসপাতাল বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Follow Us