India-US Trade Deal, Adani: ভারত আমেরিকার বাণিজ্য চুক্তির খবর, চড়চড়িয়ে কেন বাড়ল আদানির শেয়ার?
Adani Group Companies Share Price Surge: আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারেও তীব্র উত্থান দেখা গিয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঙজে এই শেয়ার বেড়েছে ৮.৩৩ শতাংশ। সর্বোচ্চ ১ হাজার ৫২০ ছুঁয়ে ফেলেছে এই শেয়ারের দাম। উল্লেখ্য, এই সুই সংস্থারই আহ ত্রৈমাসিকের ফল প্রকাশ হওয়ার কথা।

ফেব্রুয়ারির ২ তারিখ আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির খবর সামনে আসে। আর তারপরই মঙ্গলবার দেখা গেল ভারতের বাজারের এক উত্থান। তবে এর মধ্যেই চোখ টেনেছে আদানি গোষ্ঠীর একাধিক শেয়ারের দাম বৃদ্ধি। কিছু শেয়ার তো এই খবর সামনে আসার পর বেড়েছে প্রায় ১২ শতাংশ।
নিফটি ৫০ সূচকের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে দিয়েছে আদানি এন্টারপ্রাইজ। এই শেয়ার সর্বোচ্চ ২ হাজার ২৩৩ টাকা ছুঁয়ে ফেলে। বাজার খোলার সঙ্গে সঙ্গেই এই শেয়ার বেড়েছে ৭.৭৫ শতাংশ। আর গত ২ দিনের হিসাব ধরলে এই বৃদ্ধি প্রায় ১৪ শতাংশ।
আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারেও তীব্র উত্থান দেখা গিয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঙজে এই শেয়ার বেড়েছে ৮.৩৩ শতাংশ। সর্বোচ্চ ১ হাজার ৫২০ ছুঁয়ে ফেলেছে এই শেয়ারের দাম। উল্লেখ্য, এই সুই সংস্থারই আহ ত্রৈমাসিকের ফল প্রকাশ হওয়ার কথা।
আদানি গোষ্ঠীর অন্যান্য সংস্থা
আদানি পাওয়ার ও আদানি এনার্জি সলিউশনসেও কেনাবেচার একটা ট্রেন্ড দেখা যায়। বাজারের ধারণা, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হলে শক্তি ও পরিকাঠামো খাতে লাভবান হবে হতে পারে আদানি গোষ্ঠী। আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা জেফারিস বলছে আগামীতে হয়তও আদানি গোষ্ঠী এই বিষয়ে লাভবান হবে।
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি প্রকাশ্যে আসায় এই র্যালি দেখা গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের রফতানি পণ্যে শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। জানা গিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পরই এই ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট।
