AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘুরতে গিয়ে ত্বক রাখছেন অযত্নে? অবশ্যই মেনে চলুন এই টিপস!

ভ্রমণের সময় ত্বকে ধুলো-ময়লা জমা খুব স্বাভাবিক। নিয়মিত মুখ পরিষ্কার না করলে ব্রণ বা র‍্যাশের সমস্যা দেখা দিতে পারে। হালকা ফেসওয়াশ বা জল ছাড়াই ব্যবহারযোগ্য ক্লিনজিং জল ভ্রমণের জন্য সবচেয়ে সুবিধাজনক। দিনে অন্তত দু’বার মুখ পরিষ্কার রাখলে ত্বক অনেকটাই ভালো থাকবে।

ঘুরতে গিয়ে ত্বক রাখছেন অযত্নে? অবশ্যই মেনে চলুন এই টিপস!
Image Credit: AI
| Updated on: Feb 03, 2026 | 4:08 PM
Share

ঘুরতে যাওয়া মানেই শুধু আনন্দ আর ছবি তোলা নয়, আবার কাজের প্রয়োজনেও অনেককে প্রায়শই বাইরে যেতে হয়,বাইরে ট্রাভেল করা মানেই ধুলো বালি, রোদ, ঘাম, জলবায়ুর পরিবর্তনের মতো একাধিক সমস্যা। যার প্রভাব সরাসরি পড়ে ত্বকে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ট্রেন বা বিমানে থাকা, পর্যাপ্ত জল না খাওয়া এবং অনিয়মিত ঘুমের কারণে ত্বক দ্রুত শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে পড়ে। তাই বাইরে বেরোনোর আগে ট্রাভেল-ফ্রেন্ডলি স্কিনকেয়ার রুটিন ঠিক করা অত্যন্ত জরুরি।

কী কী ধাপে করবেন স্কিন কেয়ার?

ভ্রমণের সময় ত্বকে ধুলো-ময়লা জমা খুব স্বাভাবিক। নিয়মিত মুখ পরিষ্কার না করলে ব্রণ বা র‍্যাশের সমস্যা দেখা দিতে পারে। হালকা ফেসওয়াশ বা জল ছাড়াই ব্যবহারযোগ্য ক্লিনজিং জল ভ্রমণের জন্য সবচেয়ে সুবিধাজনক। দিনে অন্তত দু’বার মুখ পরিষ্কার রাখলে ত্বক অনেকটাই ভালো থাকবে।

বিমানের ভেতরের এসি, পাহাড়ি এলাকার ঠান্ডা হাওয়া ত্বককে দ্রুত রুক্ষ করে তোলে। তাই হালকা অথচ ভালো ময়েশ্চারাইজার সঙ্গে রাখা জরুরি। সকালে বেরোনোর আগে ও রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ত্বক নরম থাকে।

যেখানেই থাকুন রোদ থেকে ত্বককে বাঁচাতেই হবে। অনেকে ভ্রমণে গিয়ে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলে যান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়, সমুদ্র বা অন্য শহর যেখানেই যান না কেন, রোদে ত্বকের ক্ষতি হয়। বাইরে বেরোনোর অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন লাগানো উচিৎ। প্রয়োজনে দিনে ৩ বার সানস্ক্রিন লাগান।

লম্বা যাত্রায় ক্লান্তি কাটাতে ফেস মিস্ট ভীষণ কার্যকরী। এটি ত্বকে তাৎক্ষণিক সতেজতা আনে এবং শুষ্ক ভাব কমায়। বিশেষ করে গরমের সময় এটি অবশ্যই রাখুন আপনার ব্যাগে। ভ্রমণের সময় ঠোঁট ফেটে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। তাই হাইড্রেটিং লিপ বাম সঙ্গে রাখা দরকার। পাশাপাশি নরম ফেস ওয়াইপ ব্যাগে রাখলে মুখ পরিস্কার রাখতে সুবিধা হবে।