AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে মোদীর ভবিষ্যদ্বাণী? এই শেয়ারের বুল রানেই জোর চর্চা দালাল স্ট্রিটে

PM Modi: ২০২৩ সালের ১০ অগস্ট HAL এর শেয়ার ১৮৯৫ টাকায় ছিল। যা এখন বেড়ে হয়েছে ৪৫৩০ টাকা। বর্তমানে গোটা দেশেই ভোটের আবহ। বাজার বিশেষজ্ঞরা বলছেন, দেশে স্থিতিশীল সরকার গঠন হলে সরকারি শেয়ারের দাম আরও বাড়তে পারে।

PM Modi: অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে মোদীর ভবিষ্যদ্বাণী? এই শেয়ারের বুল রানেই জোর চর্চা দালাল স্ট্রিটে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Image Credit: X
| Updated on: May 17, 2024 | 7:33 PM
Share

কলকাতা: ভোট চলছে, শেয়ার বাজারেও চরম অস্থিরতা। সিংহভাগ সময়েই লোকসানের মুখ দেখছেন বিনিয়োগকারীরা। এর মধ্যেও এমন কিছু স্টক আছে যা বিনিয়োগকারীদের পকেট ভারী করে চলেছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ কথা জানিয়েছেন। প্রতিরক্ষা খাতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নিয়ে চর্চা বহুদিনের। পার্লামেন্টে এই কোম্পানির কথা উল্লেখ করার পর থেকে এই স্টক বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই স্টক আরও বাড়বে কি না।

গত আগস্ট থেকে এ কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের প্রায় ১৪০ শতাংশের বিপুল পরিমাণ রিটার্ন দিয়েছে। ২০২৩ সালের ১০ অগস্ট HAL এর শেয়ার ১৮৯৫ টাকায় ছিল। যা এখন বেড়ে হয়েছে ৪৫৩০ টাকা। বর্তমানে গোটা দেশেই ভোটের আবহ। বাজার বিশেষজ্ঞরা বলছেন, দেশে স্থিতিশীল সরকার গঠন হলে সরকারি শেয়ারের দাম আরও বাড়তে পারে। ১০ অগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে একটি ২ ঘণ্টা ১৩ মিনিটের একটি ভাষণ দেন। এই বক্তৃতায় প্রধানমন্ত্রী বিরোধীদের তীব্র আক্রমণ করার সময় বলেছিলেন, এলআইসি, এইচএএল-এর মতো সংস্থাগুলির অবস্থা এবং পাবলিক সেক্টরের আন্ডারটেকিং বিক্রির বিষয়ে কথা বলা হচ্ছে, কিন্তু আজ এই সংস্থাগুলিকে প্রচুর রিটার্ন দিচ্ছে। বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী মোদী বলেছেন কেউ যদি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে এই সংস্থাগুলির উপর নজর রাখা যেতে পারে। 

অনেকেই বলছেন তারপর থেকেই যেন ঝড়ের গতিতে বেড়েছে এই সংস্থাগুলির শেয়ার। যদিও শেয়ার বাজারের মতো টালমাটাল বাজারে জায়গায় যে কোনও অঙ্কই সোজাভাবে কাজ করে না, তা বারবার বলছেন বিশেষজ্ঞরা। এদিকে এবার দেশে মোট ৭ দফায় হচ্ছে লোকসভা নির্বাচন। শুরু হয়ে গিয়েছে ১৯ এপ্রিল থেকে। শেষ হবে ১ জুন। ফল প্রকাশ ৪ জুন। তারপর পরিস্থিতি কোনদিকে যায় এখন সেটাই দেখার। 

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।

Follow Us