AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OYO Rooms: হাতে আর দু’দিন! জলদি যান OYO Room-এ, বিনামূল্যেই দেবে থাকতে

OYO Rooms: চ্যাম্পিয়নস ট্রফি জেতা ও হোলির পবিত্র আবহেই মানুষকে একটু ঘরের চার দেওয়াল থেকে বের করতেই এই অফার দিচ্ছে তারা, দাবি সংস্থার কর্ণধারের।

OYO Rooms: হাতে আর দু'দিন! জলদি যান OYO Room-এ, বিনামূল্যেই দেবে থাকতে
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Mar 16, 2025 | 8:31 PM
Share

কলকাতা: সময় ফুরিয়ে এল বলেই। জলদি চলে যান OYO-তে। কারণ, এবার বিনামূল্যেই রুম দিচ্ছে তারা। গ্রাহকদের জন্য বাম্পার অফার আনল এই হোটেল সংস্থা।

জানা গিয়েছে, পাঁচ দিন পর্যন্ত চলবে OYO-এর এই বাম্পার অফার। যার সাহায্যে বিনামূল্যেই হোটেলে থাকতে পারবেন গ্রাহকরা। এই প্রসঙ্গে সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেল, সাবেক টুইটারে একটি পোস্টও করেছেন সংস্থার কর্ণধার রিতেশ আগরওয়াল।

কী লিখেছেন তিনি?

তিনি জানিয়েছেন, ‘এই উইকেন্ডকে একটু বিশেষ করে তুলতে, আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে আর কিছু স্মৃতি তৈরি করতে একটু ঘুরতে যান। বেড়ানোর থেকে বড় উপলব্ধি আর কিছুতেই নেই। আর আপনার এই বেড়ানোর সঙ্গী হবে OYO। তাও আবার বিনামূল্যে।’

তাঁর সংযোজন, ‘মার্চ মাসের ১৩ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে এই অফার। দেশের হাজারটি OYO-এর আওতায় থাকা হোটেল রুমে মিলবে এই বিনামূল্যে থাকার সুবিধা।’

কিন্তু হঠাৎ কেন এত বড় ছাড় দিয়ে দিল তারা? নিজের সেই পোস্টেই এই বাম্পার অফার দেওয়ার কারণটা বাতলে দিয়েছেন তিনি। মূলত, ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জেতা ও হোলির পবিত্র আবহেই মানুষকে একটু ঘরের চার দেওয়াল থেকে বের করতেই এই অফার দিচ্ছে তারা, দাবি সংস্থার কর্ণধারের।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...