AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাবধান! Google Pay-তে এই কাজ করলেই বন্ধ হয়ে যাবে লেনদেন

UPI: চায়ের ভাঁড় থেকে লাখ লাখ টাকার লেনদেন- সবই এখন অনলাইন পেমেন্টেই সেরে ফেলা যায়। তবে অনেক সময়ই এমন সমস্যা দেখা দেয় যে গুগল পে দিয়ে টাকা পাঠানো যাচ্ছে না। কেন এমন হয়?

সাবধান! Google Pay-তে এই কাজ করলেই বন্ধ হয়ে যাবে লেনদেন
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Sep 27, 2024 | 2:05 PM
Share

নয়া দিল্লি: পকেটে নগদ টাকা আর ক’জনেরই বা থাকে? এখন ভরসা অনলাইন পেমেন্টই। গুগল পে, ফোন-পে দিয়েই চলছে যাবতীয় খরচ। চায়ের ভাঁড় থেকে লাখ লাখ টাকার লেনদেন- সবই এখন অনলাইন পেমেন্টেই সেরে ফেলা যায়। তবে অনেক সময়ই এমন সমস্যা দেখা দেয় যে গুগল পে দিয়ে টাকা পাঠানো যাচ্ছে না। কেন এমন হয়?

যদি আপনিও গুগল পে-তে এমন সমস্যার মুখে পড়েন, তবে প্রথমেই অ্যাকাউন্টের ব্যালেন্স  দেখুন। নেটওয়ার্কের কোনও সমস্যা হচ্ছে কি না, তা-ও একবার দেখে নিন। যদি দেখেন যে ব্যালেন্স তো রয়েছে, ব্যাঙ্কেরও সমস্যা নেই। তাহলে কেন টাকা যাচ্ছে না?  এক্ষেত্রে এমন হতে পারে যে আপনি এনপিসিআই-র লিমিট পার করে গিয়েছেন।

এনপিসিআই-র নিয়ম ও গুগল পে-তে লেনদেনে সমস্য়ার কারণ-

  • যদি ২৪ ঘণ্টার মধ্যে আপনার ইউপিআই-তে লেনদেনের সীমা পার হয়ে যায়, তবে গুগল পে-তে লেনদেন আটকে যেতে পারে। সাধারণত ১ লক্ষ টাকা সীমা থাকে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে ২ লক্ষ টাকাও লিমিট হয় লেনদেনের।
  • যদি ২৪ ঘণ্টার মধ্যে ১০ বার লেনদেন হয়ে যায়, তবে গুগল পে-তে লেনদেন আটকে যেতে পারে।
  •  যদি ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ৫ বারের বেশি টাকা আসে, তবে লেনদেনে সমস্যা হতে পারে।
  •  নতুন ব্য়াঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই আইডি অ্যাড করার প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ৫০০০ টাকার বেশি লেনদেন করেন, তবে গুগল পে-তে লেনদেন আটকে যেতে পারে।
  • যদি ৩০ দিনের মধ্যে ১০০ বারেরও বেশি লেনদেন করেন, তবে গুগল পে দিয়ে টাকা পাঠাতে সমস্যা হতে পারে।
  • যদি দিনে ১০ টাকার কম লেনদেন ২০ বারের বেশি করেন, তবে ইউপিআই পেমেন্টে সমস্যা হতে পারে।

Follow Us
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?