AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Ticket Rule: ট্রেনে ৫ বছরের কম বয়সী শিশু নিয়ে উঠলেই কি দিতে হবে অতিরিক্ত টাকা? কী বলছে রেল

Indian Railways: সম্প্রতিই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়ে দূরপাল্লার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হবে। এই নিয়েই জল্পনা শুরু হয়।

Train Ticket Rule: ট্রেনে ৫ বছরের কম বয়সী শিশু নিয়ে উঠলেই কি দিতে হবে অতিরিক্ত টাকা? কী বলছে রেল
ফাইল চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Feb 17, 2025 | 2:01 PM
Share

নয়া দিল্লি: নিত্যদিন লাখ লাখ যাত্রী ভ্রমণ করেন দূরপাল্লার ট্রেনে। এদিকে ট্রেনে সফরের যে বিভিন্ন নিয়ম রয়েছে, সে সম্পর্কে কিছুই জানেন না। ট্রেনে টিকিট কাটার ক্ষেত্রেও একাধিক নিয়ম রয়েছে, যা অনেকেই জানেন না। ফলে টিকিট কাটার সময় ঠকে যান বা অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়। এই যেমন, শিশুদের ট্রেনে ভ্রমণের নিয়ম। ট্রেনে সফর করার জন্য কি শিশুদের আলাদা টিকিট কাটতে হয়?

৫ বছরের উর্ধ্বে শিশুদের ক্ষেত্রে পূর্ণ টিকিট লাগে। তার থেকে কম বয়সী শিশুদের ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে কোনও টিকিট লাগে না। সম্প্রতিই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়ে দূরপাল্লার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হবে। এই নিয়েই জল্পনা শুরু হয়।

রেলের কাছে টিকিটের এই নিয়ম সম্পর্কেই জানতে চাওয়া হয়েছিল। ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই তথ্য সম্পূর্ণ ভুল। টিকিট বুকিংয়ের নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি। একটি অপশন রয়েছে, যেখানে যাত্রীরা চাইলে তাদের সন্তানের জন্য আলাদা করে বার্থ বুক করতে পারেন। যদি কোনও যাত্রী শিশুর জন্য আলাদা বার্থ বুক না করেন, তবে তাকে কোনও অতিরিক্ত টাকাই দিতে হবে না।

২০২২ সালেই রেলওয়ের তরফে বেবি বার্থ আনা হয়। এতে লোয়ার সিটের পাশেই ছোট একটি বার্থ থাকে, যাতে শিশুরা শুতে পারে। ব্যবহার না হলে, এই সিট ফোল্ড করে রাখা যায়।  ট্রায়াল পর্যায়ে লখনউ মেইল ট্রেনেই এই সিটের সংযোজন করা হয়েছিল। পরবর্তী সময়ে বাকি ট্রেনেও এই সিট যোগ করার পরিকল্পনা ছিল রেলের।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...