AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: SIR-এর প্রতিবাদ, শুক্রবার মেট্রো চ্যানেলে ধরনায় মমতা

| Edited By: | Updated on: Mar 01, 2026 | 8:16 PM
Share

Breaking News in Bengali Live Updates: ময়নাগুড়ির বিডিও-র নাম চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে। আবার কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় রুটমার্চ শুরু করেছে। আজ বিজেপির পরিবর্তন যাত্রা শুরু। সবমিলিয়ে রাজ্যজুড়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবর পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal News Today Live: SIR-এর প্রতিবাদ, শুক্রবার মেট্রো চ্যানেলে ধরনায় মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook

কলকাতা: শনিবার এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় চাপানউতোর বেড়েছে। কোথাও বিডিও-র নাম বাদ গিয়েছে। কোথাও কাউন্সিলরের নাম বাদ গিয়েছে। আবার আজ (রবিবার) গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা। নির্বিঘ্নে পরীক্ষা করাতে তৎপর শিক্ষা দফতর। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 Mar 2026 05:40 PM (IST)

    ‘সবাই আন্ডার এড জুডি কেশন পড়েছে’, কাদের নাম বললেন অভিষেক?

    আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “রিচা ঘোষ, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান, আকবর আলি খোন্দকার স্ত্রী স্বাতী খোন্দকার, শশী পাঁজা কাজল শেখ,গোলাম রাব্বানি, কুমারগঞ্জ তোরাফ হোসেন, প্রসেনজিৎ কুণ্ডু, সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন সবাই আন্ডার এড জুডি কেশন পড়েছে ।”

  • 01 Mar 2026 05:37 PM (IST)

    ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

    এসআইআর-এর প্রতিবাদ, শুক্রবার থেকে মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন অভিষেকও।

  • 01 Mar 2026 04:01 PM (IST)

    থানার দুয়ারে TMC-BJP সংঘর্ষ

    • দেওয়াল লিখন ঘিরে তৃণমূল-বিজেপির সংঘর্ষ
    • নেতাজিনগর থানার সামনেই দুপক্ষের সংঘর্ষ
    • পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম পুলিশ
    • ঝান্ডা খুলে ডান্ডাপেটা!
    • ইটের ঘাতে মাথায় আঘাত লাগে পুলিশের
  • 01 Mar 2026 03:11 PM (IST)

    SIR in Bengal: চূড়ান্ত ভোটার তালিকায় লাভলি খাতুনের নাম থাকা নিয়ে চাপানউতোর

    Lovely Khatun (1)

    লাভলি খাতুন

    • তাঁকে ঘিরে বিস্তর অভিযোগ, হাজারও বিতর্ক। অভিযোগ ছিল বাংলাদেশ থেকে এসে এখানে জাল ওবিসি সার্টিফিকেট বানিয়ে কেবল নাগরিক নয়, এদেশের নির্বাচনেও লড়েছিলেন তিনি। লাভলি খাতুন।
    • মালদহের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানও ছিলেন তিনি। যার জল গড়ায় আদালতে। দোষী সাব্যস্তও হন তিনি। মামলা মোকদ্দমার পর তাঁর প্রধানের পর খারিজও হয়ে যায়।
    • তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদ থেকেও সরতে হয়েছে তাঁকে। মালদহের হরিশ্চন্দ্রপুরে রসিদাবাদের প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে কি না, তা নিয়ে জল্পনাও চলছিল।
    • মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল লাভলি খাতুনের নাম বাদ যায়নি।

    বিস্তারিত: আদালতে দোষী সাব্যস্ত, কমিশনে গ্রিন সিগন্যাল! কোন ‘জাদু’তে নাম তুললেন লাভলি খাতুন

  • 01 Mar 2026 11:29 AM (IST)

    BJP: আজ বিজেপির পরিবর্তন যাত্রা শুরু

    • গোটা রাজ্যে আজ শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা । পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা হবে। সেই উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছে গড়বেতা হাইস্কুল মাঠে।
    • এদিনের সভাতে থাকছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির রাজ্য ও জেলার এক ঝাঁক নেতৃত্ব।
    • এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে গোটা গড়বেতা শহর একরকম বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে। রাস্তার উপর যেমন লাগানো হয়েছে বিজেপির পতাকার চেন, ফ্ল্যাগ। পাশাপাশি বড় বড় হোডিং ও পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর।
  • 01 Mar 2026 11:26 AM (IST)

    SIR in Bengal: চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ ময়নাগুড়ির বিডিও-র

    Bdo Name Deleted

    বিডিও প্রসেনজিৎ কুণ্ডু

    • তিনি বিডিও। এসআইআর প্রক্রিয়ায় AERO-র দায়িত্ব পালন করেছেন। কিন্তু, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামের পাশেই লেখা রয়েছে ‘ডিলিটেড’।
    • এসআইআর-র তালিকায় জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর নাম বাদ যাওয়ায় শোরগোল পড়েছে।
    • নাম বাদের কথা স্বীকার করলে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিডিও।
    • তবে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে তুলোধোনা করেছে তৃণমূল।

    বিস্তারিত: চূড়ান্ত ভোটার তালিকায় ‘ডিলিটেড’ বিডিও, তৃণমূল বলল…

  • 01 Mar 2026 11:20 AM (IST)

    Group C exam: আজ গ্রুপ সি পরীক্ষা, ৩ হাজার পদে ৮ লক্ষ আবেদনকারী

    Ssc (24)

    • এসএসসি গ্রুপ সি (group C) নিয়োগের পরীক্ষা রবিবার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ পরীক্ষায় বসছেন পরীক্ষার্থীরা।
    • রাজ্যজুড়ে ১৬৯৩ টি সেন্টারে গ্রুপ-সি নিয়োগের লিখিত পরীক্ষা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে ২ হাজার ৯৮৯টি। আর মোট আবেদনকারীর সংখ্যা ৮ লক্ষ ৪ হাজার।
    •  দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ১টা বেজে ৫০ মিনিট পর্যন্ত।

    বিস্তারিত: পরে আসতে হবে হাওয়াই চটি, ৩ হাজার শূন্যপদের জন্য পরীক্ষায় বসছেন ৮ লক্ষ

  • 01 Mar 2026 11:13 AM (IST)

    T20 World Cup: ইডেনে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত, জিতলেই সেমিফাইনালে

    T20 World Cup

    • আজ মহারণ ইডেনে। দুই দলই হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। আজ ইডেনে যে জিতবে, সেই যাবে সেমিফাইনালে। এই আবহে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।
    • আজ দর্শকদের বিনোদনের জন্য থাকছে ‘লেজার শো’। পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হবে সূর্যকুমার যাদবকে। মাঠে বাজবে ধুরন্ধর সিনেমার গান।

Published On - Mar 01,2026 11:07 AM

Follow Us