AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mausam Noor: বাংলায় বিধানসভা ভোটে লড়বে না কংগ্রেস? বড় মন্তব্য মৌসমের

Mausam Noor on assembly election: মৌসম নুরের মন্তব্য নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু বলেন, "আমরা ভোট বয়কটকে সমর্থন করি না। কংগ্রেসের ওটা রাজনৈতিক ইস্যু। কংগ্রেস বাংলায় কোনও ফ্যাক্টরই নয়।"

Mausam Noor: বাংলায় বিধানসভা ভোটে লড়বে না কংগ্রেস? বড় মন্তব্য মৌসমের
কী বললেন মৌসম নুর?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 02, 2026 | 8:21 PM
Share

মালদহ: শিয়রে বিধানসভা নির্বাচন। সেই ভোটে কি লড়বে না কংগ্রেস? তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসা মৌসম নুরের মন্তব্যে বাড়ল জল্পনা। এসআইআর-এ ‘অমীমাংসিতের’ তালিকা তুলে সোমবার মৌসম নুর বলেন, এর সমাধান না হলে বাংলায় বিধানসভা নির্বাচন বয়কটের জন্য প্রদেশ কংগ্রেসকে প্রস্তাব দেবেন তিনি। একইসঙ্গে তাঁর অভিযোগ, তৃণমূল, বিজেপি আর নির্বাচন কমিশনের মধ্যে সেটিং রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আর সেখানে মালদহে অমীমাংসিতের তালিকায় রয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন ভোটার। এই অবস্থায় সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী মৌসম নুর। এদিন মালদা জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দক্ষিণ মালদহের সাংসদ ইশা খান চৌধুরীর পাশে বসে মৌসম বলেন, “বিজেপি কেন্দ্রে এবং তৃণমূল রাজ্যে যেদিন থেকে ক্ষমতায় এসেছে, একটা সাম্প্রদায়িক রাজনীতির বিষ ঢুকিয়ে দিচ্ছে। ২৮ ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তাতে তৃণমূল-বিজেপি এবং কমিশনের সেটিং স্পষ্ট। ২০২১ সালে এনআরসি-র নামে বিভাজনের যে রাজনীতি হয়েছিল, আবার সেটা চাইছে তারা। কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতি চলছে। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে নাম বাদ দেওয়া হয়েছে।”

এরপরই তিনি বলেন, “মালদহ এবং মুর্শিদাবাদে বিচারাধীনের তালিকায় রাজ্যের মধ্যে সব থেকে বেশি নাম রয়েছে। তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে সেটিং করে চক্রান্ত করা হচ্ছে। তাই বিচারাধীনদের নাম তালিকায় যোগ না হলে ভোট বয়কট করা উচিত। কেন্দ্রীয় নেতৃত্বকে সে প্রস্তাব জানাব।” মৌসমকে সমর্থন করে দোল উৎসবের পরে জেলাজুড়ে পথে নামার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ইশা খান চৌধুরী।

এই নিয়ে বিজেপির দক্ষিণ মালদহের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, “মৌসম নুরকে বলতে চাই, তাঁদের ভোট বয়কট করতে হবে না। গোটা পশ্চিমবঙ্গই কংগ্রেসকে বয়কট করেছে। ২০১১ সালে কংগ্রেসের সঙ্গেই জোট করে তৃণমূল ক্ষমতায় এসেছিল। পরে তৃণমূল তাদের ছুড়ে ফেলে দেয়। গোটা পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভোটব্যাঙ্ক নেই। বিজেপিই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। মৌসম নুর যা কথা বলছেন, তার সঙ্গে বাস্তবের কোনও যোগ নেই।”

অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু বলেন, “বিজেপির মদতপুষ্ট নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে ৬০ লক্ষকে বিচারাধীন রেখেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বলে এই ৬০ লক্ষের নাম বিচারাধীন রেখেছে। না হলে বাদ দিয়ে দিত। আর আমরা ভোট বয়কটকে সমর্থন করি না। কংগ্রেসের ওটা রাজনৈতিক ইস্যু। কংগ্রেস বাংলায় কোনও ফ্যাক্টরই নয়।”

| আতঙ্কে নিদ্রাহীন বাগদার মতুয়া পরিবারের
| আতঙ্কে নিদ্রাহীন বাগদার মতুয়া পরিবারের
ছাব্বিশে বিজেপি ৫০-র নিচে নামলে কেন্দ্রে কী হবে? বলে দিলেন অভিষেক
ছাব্বিশে বিজেপি ৫০-র নিচে নামলে কেন্দ্রে কী হবে? বলে দিলেন অভিষেক
নিরাপত্তা বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নতি, পরিবর্তনের উদ্দেশ্য: অমিত
নিরাপত্তা বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নতি, পরিবর্তনের উদ্দেশ্য: অমিত
তালিকা প্রকাশের পরেই কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তালিকা প্রকাশের পরেই কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নদিয়ার দিকনগরে পরিবর্তন যাত্রায় জেপি নাড্ডা
নদিয়ার দিকনগরে পরিবর্তন যাত্রায় জেপি নাড্ডা
বিধানসভা ভোট নিয়ে কী ভাবছেন সিঙ্গুরের সাধারণ মানুষ? শুনল টিভি৯ বাংলা
বিধানসভা ভোট নিয়ে কী ভাবছেন সিঙ্গুরের সাধারণ মানুষ? শুনল টিভি৯ বাংলা
ভোটের আগে পোস্টার রাজনীতি, ভাতারে TMC বিধায়কের বিরুদ্ধে সরব হলেন কারা?
ভোটের আগে পোস্টার রাজনীতি, ভাতারে TMC বিধায়কের বিরুদ্ধে সরব হলেন কারা?
কারও সুগার বেড়ে গিয়েছে, কেউ অসুস্থ! ২৭ জনের কেন এই অবস্থা
কারও সুগার বেড়ে গিয়েছে, কেউ অসুস্থ! ২৭ জনের কেন এই অবস্থা
শতরূপ যেই না 'বিজেমূল' তত্ত্ব খাড়া করতে গিয়েছিলেন, অমনি কুণাল বললেন..
শতরূপ যেই না 'বিজেমূল' তত্ত্ব খাড়া করতে গিয়েছিলেন, অমনি কুণাল বললেন..
চূড়ান্ত তালিকা বেরনোর পর কী হচ্ছে মতুয়াগড়?
চূড়ান্ত তালিকা বেরনোর পর কী হচ্ছে মতুয়াগড়?