‘ধুরন্ধর ২’ -এ আমির খান! কথা হয়েও কেন বাদ পড়েছেন অভিনেতা? অবশেষে সত্যিটা এল সামনে
রণবীর সিং, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্ত অভিনীত এই স্পাই-থ্রিলার সিরিজটি দেশজুড়ে দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। টানটান চিত্রনাট্য আর দুর্ধর্ষ অ্যাকশনে ঠাসা ‘ধুরন্ধর ২’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে ছবিটির সাফল্যের মাঝেই একটি বিশেষ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল— এই ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল মিস্টার পারফেকশনিস্ট আমির খানের!

২০২৬ সালের বক্স অফিসে এই মুহূর্তে সবথেকে বড় ঝড়ের নাম ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। রণবীর সিং, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্ত অভিনীত এই স্পাই-থ্রিলার সিরিজটি দেশজুড়ে দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। টানটান চিত্রনাট্য আর দুর্ধর্ষ অ্যাকশনে ঠাসা ‘ধুরন্ধর ২’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে ছবিটির সাফল্যের মাঝেই একটি বিশেষ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল— এই ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল মিস্টার পারফেকশনিস্ট আমির খানের!
সোশাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল যে, ‘ধুরন্ধর ২’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কেউ কেউ দাবি করেছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অনুপ্রাণিত কোনও চরিত্রে তাঁকে দেখা যেতে পারে। আবার একাংশের দাবি ছিল, আমির নিজে ‘রেহমান ডাকাত’-এর চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন, তবে শর্ত ছিল চরিত্রটির রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা নরম করতে হবে। এমনকি শোনা যাচ্ছিল, আমির নাকি এই ছবিতে যোগ দেওয়ার বদলে অজিত ডোভালের ওপর একটি আলাদা বায়োপিক তৈরির প্রস্তাব দিয়েছিলেন।
আমির খানের ঘনিষ্ঠ একটি সূত্র এবার এই সমস্ত জল্পনাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য’ বলে উড়িয়ে দিয়েছে। ‘ইনস্ট্যান্ট বলিউড’-কে দেওয়া সাক্ষাৎকারে জানানো হয়েছে, অভিনেতা আমির খান, পরিচালক আদিত্য ধর কিংবা কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার মধ্যে এই ছবি নিয়ে কোনও ধরণের আলোচনাই হয়নি।
সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির নিজেও এই ট্রোলিং এবং অনলাইন চর্চা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “আমার ব্যাপারে একটা অদ্ভুত বিষয় হল, আমি খুব একটা সিনেমা দেখি না। আমি পড়তে ভালোবাসি। অবসর সময়ে যেখানে মানুষ শো বা সিনেমা দেখেন, আমি সেখানে বই পড়ি।” তিনি আরও জানান, জীবনে তিনি যদি কোনও সিনেমা পরপর দেখে থাকেন, তবে তা কেবল সাদা-কালো যুগের ধ্রুপদী সিনেমা। অর্থাৎ, ‘ধুরন্ধর ২’ নিয়ে তাঁর কাছে কোনও প্রস্তাবই যায়নি।
‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিটি মূলত করাচির অপরাধ জগত এবং রাজনৈতিক আন্ডারওয়ার্ল্ডে একজন ভারতীয় স্পাই বা চরের লড়াইয়ের গল্প। ১৯৯৯ সালের আইসি-৮১৪ হাইজ্যাক, ২০০১ সালের সংসদ হামলা, ২০০৮-এর মুম্বই হামলা এবং অপারেশন লিয়ারির মতো বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত এই ছবি। দ্বিতীয় ভাগে রণবীর সিংয়ের চরিত্রটি ‘হামজা আলি মাজারি’ হিসেবে প্রশিক্ষণ নিয়ে লিয়ারির ক্ষমতা দখল এবং ভারতের বিরুদ্ধে চলা জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করার অভিযানে নামে।
