AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026 Live: ‘তোমরা বাংলাকে টার্গেট করেছো, আমি দিল্লি টার্গেট করেছি’, রানিগঞ্জ থেকে গর্জন মমতার

| Edited By: | Updated on: Mar 28, 2026 | 1:46 PM
Share

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: শুক্রবার বিকেলে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সোজা সিটি সেন্টারের একটি হোটেলে চলে যান। দুপুর ১২টা নাগাদ অন্ডালের খান্দরা ময়দানে তৃণমূল প্রার্থী কালোবরণ মন্ডলের সমর্থনে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে মঞ্চে পৌঁছে যান মমতা। এখানে প্রচার সভা শেষ সরাসরি চলে যাবেন পুরুলিয়ায়।

West Bengal Election 2026 Live: ‘তোমরা বাংলাকে টার্গেট করেছো, আমি দিল্লি টার্গেট করেছি’, রানিগঞ্জ থেকে গর্জন মমতার
রানিগঞ্জে মমতা Image Credit: TV 9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 28 Mar 2026 01:46 PM (IST)

    আলু চাষিদের আশ্বাস মমতার

    বাজারে মন্দা, সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, আলুর দাম একেবারে তলানিতে ঠেকেছে। রাজ্যের নানা প্রান্ত থেকে বারবার এসেছে কৃষক আত্মহত্যার খবর। এরইমধ্যে কিছু আলু বাইরে যাওয়ার খবরও মিলেছে। এমতাবস্থায় এবার পুরুলিয়ার রঘুনাথপুরের সভা থেকে আলু চাষিদের আশ্বস্ত করতে দেখা গেল মমতাকে। বললেন, “আলু চাষিদের চিন্তার কোনও কারণ নেই। যারা বাইরে বিক্রি করতে পারবেন করবেন। বাকিটা সরকার কিনে নেবে। যাদের আলু নষ্ট হয়েছে, তাঁরা বীমার টাকা পাবেন।” 

  • 28 Mar 2026 01:16 PM (IST)

    এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কত জনের নাম?

    • প্রকাশিত হয়েছে এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। সোমবার প্রথম তালিকা প্রকাশের পর, গতকাল, শুক্রবার রাত সাড়ে ১১টায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রায় ১২ লক্ষ বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকশনে থাকা ভোটারদের তালিকা এটি।
    • সোমবার প্রথম তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটার, যারা বিবেচনাধীন ছিলেন, তাদের তালিকা প্রকাশ করেছিল কমিশন। গতকালের তালিকা মিলিয়ে মোট প্রায় ২২ বিবেচনাধীন ভোটারদের নাম প্রকাশ হল। এখনও ২৩ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি বাকি।
    • মোট যে ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে ৪০ শতাংশের নাম বাদ পড়েছে, অর্থাৎ প্রায় ১৪ লাখের কাছাকাছি ভোটারের নাম বাদের তালিকায় রয়েছে।

    বিস্তারিত পড়ুন: দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট মিলিয়ে ২২ লক্ষ বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশ, কত নাম বাদ পড়ল?

  • 28 Mar 2026 01:06 PM (IST)

    নির্বাচন কমিশন প্রায় ১০০ প্রশাসনিক আধিকারিককে সরিয়ে দিয়েছে: মমতা

    ফের একবার রাজ্যের জনমুখী প্রকল্প নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তুলোধনা করলেন বিজেপির। রানিগঞ্জের সভা থেকে তীব্র কটাক্ষবাণ শানিয়ে বলেন, লক্ষ্মীর ভান্ডার সবাই পায়, বিজেপি রাজ্যে ১০ শতাংশও পায় না। আয়ুস্মানের অর্ধেক টাকা রাজ্যকে দিতে হবে। আমরা সকলের জন্য স্বাস্থ্যসাথী করেছি। এরপরই ভোটের মুখে আধিকারিক বদল নিয়েও ফের একবার সুর চড়াতে দেখা মমতাকে। বলেন, “নির্বাচন কমিশন প্রায় ১০০ প্রশাসনিক আধিকারিককে সরিয়ে দিয়েছে। যারা এলাকা ভালভাবে চিনতো তাঁদের অনেককেই সরিয়ে দিয়েছে।”

  • 28 Mar 2026 12:46 PM (IST)

    শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার

    অন্ডালের সভা থেকে ফের একবার বাংলার বঞ্চনা নিয়ে সুর চড়ান মমতা। বলেন, পাঁচ বছর ধরে ১০০ দিনের টাকা বন্ধ, বাংলার বাড়ির টাকা বন্ধ। কিন্তু উন্নয়নের কাজ থেমে নেই। সুর চড়ান এসআইআর নিয়েও। তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দিয়েছে। SIR বিজেপির মৃত্যুবান, এর জন্যই ক্ষমতা হারাবে বিজেপি। বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে তাঁর লক্ষ্য যে লোকসভা তাও বুঝিয়ে দেন। বলেন, তোমরা বাংলাকে টার্গেট করেছো, আমি দিল্লি টার্গেট করেছি। SIR এ বাদ যাওয়া ভোটারদের NRC করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে।

Live Assembly Election 2026 News Updates in Bengali: প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শনিবার জোড়া সভা রানিগঞ্জ-পুরুলিয়ায়। রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা করতে শুক্রবারই দুর্গাপুরে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিকেলে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সোজা সিটি সেন্টারের একটি হোটেলে চলে যান। দুপুর ১২টা নাগাদ অন্ডালের খান্দরা ময়দানে তৃণমূল প্রার্থী কালোবরণ মন্ডলের সমর্থনে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে মঞ্চে পৌঁছে যান মমতা। এখানে প্রচার সভা শেষ সরাসরি চলে যাবেন পুরুলিয়ায়।

Published On - Mar 28,2026 12:46 PM

Follow Us