AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Arunoday Banerjee: ‘শুটিং চলাকালীন সেদিন আমারও মৃত্যু ঘটতে পারত’, শুটিংয়ের কোন কথা ফাঁস করলেন জিতু কমল?

অনেকেই প্রশ্ন তুলেছেন শুটিং ফ্লোরে ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। টলিপাড়ার বহু অভিনেতা-অভিনেত্রীই রাহুলের মৃত্যুর ঘটনার নিরেপক্ষ তদন্ত চেয়েছেন। ঠিক এরই মাঝে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন অভিনেতা জিতু কমল। এক শুটিংয়ের ঘটনার কথা উল্লেখ করে জিতু স্পষ্ট লিখলেন, 'শুটিং চলাকালীন সেদিন আমারও মৃত্যু ঘটতে পারত'।

Rahul Arunoday Banerjee: 'শুটিং চলাকালীন সেদিন আমারও মৃত্যু ঘটতে পারত', শুটিংয়ের কোন কথা ফাঁস করলেন জিতু কমল?
| Updated on: Mar 30, 2026 | 11:58 AM
Share

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্য়ুতে হতবাক গোটা টলিউড ও তাঁর অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে কীভাবে ঘটল এই দুর্ঘটনা। অনেকেই প্রশ্ন তুলেছেন শুটিং ফ্লোরে ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। টলিপাড়ার বহু অভিনেতা-অভিনেত্রীই রাহুলের মৃত্যুর ঘটনার নিরেপক্ষ তদন্ত চেয়েছেন। ঠিক এরই মাঝে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন অভিনেতা জিতু কমল। এক শুটিংয়ের ঘটনার কথা উল্লেখ করে জিতু স্পষ্ট লিখলেন, ‘শুটিং চলাকালীন সেদিন আমারও মৃত্যু ঘটতে পারত’।

ঠিক কী ঘটেছিল জিতুর সঙ্গে?

ফেসবুকে জিতু লিখলেন, ”আমি আমার আর্টিস্ট ফোরামের কাছে চিঠি দিয়ে কমপ্লেন করলাম যে আমাকে গালি দেওয়া হয়েছে,
যে প্রোডাকশনের জন্য আমি হসপিটালে ভর্তি হতে বাধ্য হলাম শুটিং চলাকালীন সেখানে সেক্রেটারি উপস্থিত ছিল। তারা কোন রকমের সদুত্তর দেয়নি। উল্টো আমি ফোন করে বলতে বাধ্য হলাম ঠিক আছে তোমরা যখন কিছু করবে না আর কি বলব! আমাকে আইনি পদক্ষেপ নিতে হল।”

জিতু জানালেন, ”এটা কি ফোরামের দায়িত্ব? আমি অনেক সিনিয়র কে ফোন করেছি কেউ কোনো উত্তর দেয়নি। কিন্তু যখন কোনো প্রোডাকশনের তরফ থেকে আর্টিস্টের নামে কমপ্লেইন করে সঙ্গে সঙ্গে আর্টিস্টকে ডেকে তাকে ভৎসনা করা হয়। আর্টিস্ট ফোরামের বড় বাম-সদস্য প্রশ্ন তোলেন জীতুর সঙ্গেই কেন অনভিপ্রেত ঘটনাগুলো হয়?? আপনাদের কি কখনো জীতুর কোনও কাজের মাধ্যমে মাথা নত করতে হয়েছে??? এমন হয়েছে কী জীতু বারবার ভুল প্রমাণিত হচ্ছে, সরি বলছে,আবার ভুল করছে??? মধ্যা কথা,জীতু প্রতিবাদী, তাই। অন্যায়ের সঙ্গে আপোষ করে না তাই। একটা আর্টিস্ট ফোরামের সদস্য হওয়া সত্বেও আমি যখন শুটিং করতে গিয়ে হসপিটালাইজড হলাম,আর্টিস্ট ফোরাম থেকে একটা মিনিমাম কল পর্যন্ত করা হয় না,কোনদিন করা হয়নি।

জিতু আরও লিখলেন, ”একদল হতাশ লোক ক্রমাগত পেছন থেকে ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে শিল্পীদের ক্ষতি করার চেষ্টা করে চলেছে। আর্টিস্ট ফোরামের প্রধান কাজ টেকনিসিয়ান এ মৃত শিল্পীর পায়ে ফুল দান করা। ঠিক আছে আমিও নিশ্চয়ই আর্টিস্ট ফোরামের থেকে কোনো না কোনোদিন ফুল পাবো, এই আশা নিয়ে আর্টিস্ট ফোরামের সদস্য হয়ে থাকি।” অন্যদিকে, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও ফেসবুকে পোস্ট করে রাহুলের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি করেছেন।”

Follow Us