AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সোনম-আনন্দের সংসারে এল নতুন অতিথি! কী জানালেন অভিনেত্রী?

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করে সোনম লেখেন, "অত্যন্ত কৃতজ্ঞতা এবং ভালোবাসার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানের আগমনের কথা জানাচ্ছি। আজ, ২৯শে মার্চ ২০২৬, আমাদের কোল আলো করে সে এসেছে।" সোনম আরও যোগ করেন যে, নতুন সদস্যের আগমনে তাঁদের পরিবার পূর্ণতা পেল।

সোনম-আনন্দের সংসারে এল নতুন অতিথি! কী জানালেন অভিনেত্রী?
| Updated on: Mar 30, 2026 | 11:47 AM
Share

সোনম কাপুর ও আনন্দ আহুজার সংসারে এখন উৎসবের মেজাজ। রবিবার, ২৯শে মার্চ ২০২৬-এ দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন বলিউডের ‘ফ্যাশনিস্তা’ সোনম। এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অনিল-কন্যা। বড় ভাই বায়ু এখন তার খেলার সাথীকে পেয়ে দারুণ উত্তেজিত। খুশির এই খবরটি সোনম নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করে সোনম লেখেন, “অত্যন্ত কৃতজ্ঞতা এবং ভালোবাসার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানের আগমনের কথা জানাচ্ছি। আজ, ২৯শে মার্চ ২০২৬, আমাদের কোল আলো করে সে এসেছে।” সোনম আরও যোগ করেন যে, নতুন সদস্যের আগমনে তাঁদের পরিবার পূর্ণতা পেল। তাদের প্রথম সন্তান বায়ু তার ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে দারুণ খুশি। সোনম এবং আনন্দ দুজনেই বেজায় খুশি, নিজেদের আশীর্বাদধন্য মনে করছেন তাঁরা।

খবরটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। কাপুর পরিবারের ঘনিষ্ঠ বন্ধু করিনা কাপুর খান সবার আগে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “অভিনন্দন সোনা এবং আনন্দ!” বোন রিয়া কাপুর, অভিনেত্রী হুমা কুরেশি থেকে শুরু করে বলিউডের তাবড় তারকারা লাল হৃদয়ের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। গত নভেম্বর মাসে যখন সোনম তার প্রেগন্যান্সির কথা ঘোষণা করেছিলেন, তখন থেকেই অনুরাগীরা এই দিনটির অপেক্ষায় ছিলেন।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। এরপর ২০২২ সালের অগস্টে তাদের জীবনে আসে প্রথম সন্তান বায়ু। গত বছর নভেম্বরে গোলাপি রঙের একটি পোশাকে বেবি বাম্প নিয়ে ফটোশুট করে দ্বিতীয়বার মা হওয়ার খবর দিয়েছিলেন তিনি। গর্ভাবস্থায় তার স্টাইল স্টেটমেন্ট এবং মাতৃত্বকালীন ফ্যাশন বারবার নজর কেড়েছে ফ্যাশন প্রেমীদের।

সোনম কাপুর বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন এবং কাজ—দুটোকেই সমান গুরুত্ব দিয়ে সামলেছেন। গত কয়েক মাস ধরে মুম্বইয়ে তার বেবি শাওয়ার থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছে হাসিখুশি মেজাজে। পরিবারে নতুন সদস্যের আগমনে অনিল কাপুরের জুহু-র বাংলোতেও এখন সাজ সাজ রব। আপাতত দুই ছেলেকে নিয়ে সোনম ও আনন্দের নতুন এই যাত্রা শুরু হল।

Follow Us