‘… নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবি করছি’, শুটিং স্পটে রাহুলের মৃত্যুতে সাফ কথা সুদীপ্তার
এখনও কেউ মানতেই পারছেন না, সবার প্রিয় রাহুল এভাবে অকালে চলে যাবেন। চোখের জলে যখন প্রিয় অভিনেতার স্মৃতিচারণে ব্যস্ত সবাই। সোশাল মিডিয়ায় যখন একের পর এক শোকবার্তা ভেসে উঠছে, ঠিক তখনই রাহুলের প্রিয় টুম্পাদি, সহকর্মী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী প্রশ্ন তুললেন সোশাল মিডিয়ায়। দাবী করলেন, পুলিশি তদন্তের। সোশাল মিডিয়ার পোস্টে সুদীপ্তার সাফ কথা, 'শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবী করছি।'

গোটা টলিউড স্তম্ভিত। শোকস্তব্ধ। রবিবার যেন গোটা রাত দুচোখ এক করেনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার, সহকর্মী ও ভক্তরা। এখনও কেউ মানতেই পারছেন না, তাঁদের প্রিয় রাহুল এভাবে অকালে চলে যাবেন। চোখের জলে যখন প্রিয় অভিনেতার স্মৃতিচারণে ব্যস্ত সবাই। সোশাল মিডিয়ায় যখন একের পর এক শোকবার্তা ভেসে উঠছে, ঠিক তখনই রাহুলের প্রিয় টুম্পাদি, সহকর্মী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সোশাল মিডিয়ায় তুললেন প্রশ্ন। দাবী করলেন, পুলিশি তদন্তের। সুদীপ্তার সাফ কথা, ‘শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবী করছি।’
ঠিক কী লিখলেন অভিনেত্রী?
রাহুলের মৃত্য়ুর খবর পেয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সুদীপ্তা চক্রবর্তী। যাঁকে ছোট ভাইয়ের চোখে দেখতেন সুদীপ্তা, তাঁর প্রয়াণের খবর যে এভাবে শুনতে হবে, তা স্বপ্নেও ভাবেননি। তাই তো শোকস্তব্ধ অবস্থায় ছুটে গিয়েছিলেন রাহুলের বিজয়গড়ের বাড়িতে। রাহুলের মাকে সামলাতে। তখনই সুদীপ্তা জানিয়েছিলেন, তিনি ভাষা হারিয়েছেন। সুদীপ্তার কথায়, ” শুধু খুব বড়মাপের অভিনেতা নয়, খুব বড় মাপের মানুষ ছিল। ভালো মানুষরা বেশদিন থাকে না, এটাই যেন বার বার প্রমাণ হচ্ছে। রাহুলের মৃত্যুতে ইন্ডাস্ট্রির ক্ষতি হল কিনা জানি না, আমার খুব বড় ক্ষতি হয়ে গেল।”
এরপরই ফেসবুকে সুদীপ্তার লম্বা পোস্ট। সুদীপ্তা লিখলেন, ”আমি সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা এবং West Bengal Motion Picture Artists’ Forum এর সাধারণ একজন সদস্য হিসাবে (সদস্য সংখ্যা 315) আমার সহকর্মী Rahul Arunoday Banerjee র শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবী করছি। আমাদের ফোরাম এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চাই। কার্যনির্বাহী কমিটির যে কজন সদস্যের যোগাযোগের নম্বর আমার কাছে ছিল, তাঁদের ব্যক্তিগতভাবে জানিয়েছি। বাকিদের এখানেই জানালাম।”
