বিয়ের বাকি ২০ দিন, কীভাবে প্রস্তুতি নিচ্ছেন আদৃত-কৌশাম্বী?

Adrit Roy: কৌশাম্বী বিয়ে নিয়ে মুখ খুলতে শুরু করলেও আদৃত কিন্তু এখনও পর্যন্ত এ নিয়ে একটা বাক্যও খরচ করেননি। মহিলা মহলে আদৃতের জনপ্রিয়তা নেহাত কম নয়। তাঁর বিয়ের খবর সামনে আসার পর থেকেই ভক্তদের মন খারাপ।

বিয়ের বাকি ২০ দিন, কীভাবে প্রস্তুতি নিচ্ছেন আদৃত-কৌশাম্বী?
আদৃত-কৌশাম্বী

Apr 19, 2024 | 7:15 PM

হাতে সময় নেই একদম। কাজ থেকে মিলেছে দিন পনেরোর ছবি। এরই মধ্যে চুটিয়ে শেষ মুহূর্তের শপিং করে ফেলছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। আগামী ৯ মে সাতপাকে বাঁধা পড়ছেন ওঁরা। হাওড়া নিবাসী কৌশাম্বীর আজীবনের জন্য হয়ে যাচ্ছেন আদৃতের। প্রায় দুই বছর ধরে প্রেম করছেন তাঁরা। অবশেষে সেই প্রেম আরও একধাপ এগচ্ছে। বিয়েতে লাল রঙের বেনারসী পরবেন কৌশাম্বী। ঠিক হয়ে গিয়েছে বিয়ের মেনুও। আদৃত মাছ খেতে পছন্দ করেন না। ওদিকে কৌশাম্বী আবার মাছের ভক্ত।

অভিনেত্রী জানিয়েছেন, বিয়েতে ফিশ ফ্রাই আর বিরিয়ানি থাকছেই। বাঙালি ও অবাঙালি মিলিয়ে সে এক এলাহি আয়োজন।
কৌশাম্বী বিয়ে নিয়ে মুখ খুলতে শুরু করলেও আদৃত কিন্তু এখনও পর্যন্ত এ নিয়ে একটা বাক্যও খরচ করেননি। মহিলা মহলে আদৃতের জনপ্রিয়তা নেহাত কম নয়। তাঁর বিয়ের খবর সামনে আসার পর থেকেই ভকদের মন খারাপ। বিশেষত মহিলা ভক্তরা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাচ্ছেন মন খারাপের কথা। একজন তো আবার আত্মহত্যার হুমকিও দিয়ে গিয়েছেন আদৃতকে। যদিও এই নিয়ে খুব একটা বিচলিত নন তিনি। পাল্টা জবাব দিতে দেখা যায়নি আদৃতকে।

আর কিছু দিন পর বিয়ে অথচ সম্পর্কে যে আছেন তাই কোনওদিন প্রকাশ্যে জানানি ওঁরা। ‘মিঠাই’ ধারাবাহিকের মধ্যে দিয়েই আলাপ দু’জনের। প্রথম দিকে শোনা গিয়েছিল সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে সম্পর্কে আছেন আদৃত। যদিও ‘দিদিয়া’কেই মন দিয়ে বসেন অভিনেতা।

Follow Us