AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৫২ বছরের প্রেম! জন্মদিনে স্ত্রী সুনীতাকে নিয়ে আবেগঘন অনিল, ফাঁস করলেন অন্দরমহলের গোপন কথা

টাকাপয়সা বা জাঁকজমক নয়, অনিল জানিয়েছেন সুনীতা খুব সাধারণ জিনিসেই আনন্দ খুঁজে পান। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, স্ক্র্যাবল খেলা কিংবা ইদানীং ক্যারম খেলাতেই তাঁর আনন্দ। অনিল মুগ্ধ হয়ে লক্ষ্য করেন, কীভাবে আজও সুনীতা পুরনো ঐতিহ্যগুলো পালন করেন।

৫২ বছরের প্রেম! জন্মদিনে স্ত্রী সুনীতাকে নিয়ে আবেগঘন অনিল, ফাঁস করলেন অন্দরমহলের গোপন কথা
| Updated on: Mar 25, 2026 | 5:04 PM
Share

বলিউডের ‘ঝাকাস’ অভিনেতা তিনি। পর্দায় তাঁর এনার্জি দেখে বোঝার উপায় নেই যে বয়সের কাঁটা কোথায় দাঁড়িয়ে। কিন্তু এই গ্ল্যামার আর সাফল্যের বাইরে অনিল কাপুরের একটি জগৎ রয়েছে, যা আগলে রাখেন একজনই- তাঁর স্ত্রী সুনীতা কাপুর। আজ, ২৫ মার্চ, সুনীতার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর প্রতি নিজের ভালোবাসা উজাড় করে দিয়েছেন অনিল। দীর্ঘ ৫২ বছরের সম্পর্কের প্রসঙ্গে অভিনেতা জানালেন, তাঁরা শুধু একসঙ্গে বুড়ো হননি, বরং একে অপরের সঙ্গে বড় হয়ে উঠেছেন।

‘সুবেদার’- ছবির জন্য বেশ প্রশংসা পেয়েছেন অভিনেতা। তবে এই সাফল্যের মাঝেও তিনি ভুললেন না সেই মানুষকে, যিনি বছরের পর বছর ক্যামেরার ফ্ল্যাশলাইট থেকে নিজেকে দূরে রেখে তাঁর সংসারটা গুছিয়ে রেখেছেন। অনিল তাঁর পোস্টে লিখেছেন, “আজ তোমার জন্মদিন। জীবনের এই ইঁদুর দৌড়ে আমরা অনেক সময় সেই মানুষকে কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই, যে নিঃশব্দে সবকিছু আগলে রাখে। তুমি কখনও প্রচারের আলো চাওনি, পাপারাৎজিদের ভিড় তোমাকে টানে না। অথচ তুমি নিজের অজান্তেই সবার ভালোবাসা আর শ্রদ্ধা জিতে নিয়েছ।”

View this post on Instagram

A post shared by anilskapoor (@anilskapoor)

টাকাপয়সা বা জাঁকজমক নয়, অনিল জানিয়েছেন সুনীতা খুব সাধারণ জিনিসেই আনন্দ খুঁজে পান। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, স্ক্র্যাবল খেলা কিংবা ইদানীং ক্যারম খেলাতেই তাঁর আনন্দ। অনিল মুগ্ধ হয়ে লক্ষ্য করেন, কীভাবে আজও সুনীতা পুরনো ঐতিহ্যগুলো পালন করেন। সে করবা চৌথ হোক বা বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ জানানো- সবকিছুর মধ্যেই একটা আন্তরিকতা থাকে। অভিনেতার কথায়, “তুমি এমন এক পৃথিবী তৈরি করেছ যাকে আমরা সবাই ‘বাড়ি’ বলে ডাকি।”

অনিল কাপুর ও সুনীতার এই সফরটা পাঁচ দশকেরও বেশি সময়ের। অভিনেতা নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন কারণ তিনি সুনীতাকে শুধু স্ত্রী হিসেবে নয়, বরং একজন আজীবনের সঙ্গী ও বন্ধু হিসেবে পাশে পেয়েছেন। তাঁদের এই দীর্ঘ পথচলা নিয়ে অনিলের মন্তব্য, “আমরা শুধু একসঙ্গে বড় হইনি, আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছি। আমার জীবনে এর চেয়ে বড় খুশি আর কিছুতে নেই।”

অনিলের এই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকারাও। সুনীতা নিজে উত্তরে লিখেছেন, “তুমি এই বিশ্বের সেরা স্বামী! আমাকে এত ভালোবাসা, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।” সকলেই এই জুটির রসায়ন দেখে মুগ্ধ। অভিনেতার কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারকা সহ অভিনেতার ভক্তরা।

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?