AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ও রোমিও’ ছবির বিরুদ্ধে মামলা দায়ের! বন্ধ ছবি মুক্তি?

মামলায় বলা হয়েছে, ছবিতে উস্তারাকে গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। এই ধরনের ছবিতে পরিবারের সম্মানহানি হতে পারে এবং তা “অমঙ্গল” ঘটাবে। সানোবারের আইনজীবী আদালতে জানান, পরিবারের অনুমতি ছাড়া প্রযোজক এবং নির্মাতারা এই সিনেমা তৈরি করেছেন । তিনি কোর্টের কাছে আবেদন করেছেন, যাতে ছবির মুক্তির উপর অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়াও তিনি অনুরোধ করেছেন, মুক্তির আগে ছবিটি আদালতে দেখানো হোক, যেন কোনও ভুল বা বিতর্কিত বিষয় না থাকে।

‘ও রোমিও’ ছবির বিরুদ্ধে মামলা দায়ের! বন্ধ ছবি মুক্তি?
| Updated on: Feb 03, 2026 | 4:27 PM
Share

প্রখ্যাত আন্ডারওয়ার্ল্ড চরিত্র হুসেইন উস্তারা-র কন্যা সানোবার শায়েখ মুম্বইয়ের সিভিল কোর্টে সোমবার একটি মামলা দায়ের করেছেন। তাঁর দাবী আগামী ১৩ ফেব্রুয়ারি ‘ও রোমিও’ ছবির মুক্তি স্থগিত করা হোক। সানোবারের অভিযোগ, ছবিতে তার পিতার চরিত্র ও তাঁর জীবনকাহিনী অনুমতি ছাড়া এবং বিকৃতভাবে দেখানো হয়েছে। তিনি মনে করেন, এতে তার পরিবার ও সন্তানদের সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হতে পারে।

মামলায় বলা হয়েছে, ছবিতে উস্তারাকে গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। এই ধরনের ছবিতে পরিবারের সম্মানহানি হতে পারে এবং তা “অমঙ্গল” ঘটাবে।

সানোবারের আইনজীবী আদালতে জানান, পরিবারের অনুমতি ছাড়া প্রযোজক এবং নির্মাতারা এই সিনেমা তৈরি করেছেন । তিনি কোর্টের কাছে আবেদন করেছেন, যাতে ছবির মুক্তির উপর অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়াও তিনি অনুরোধ করেছেন, মুক্তির আগে ছবিটি আদালতে দেখানো হোক, যেন কোনও ভুল বা বিতর্কিত বিষয় না থাকে।

তবে নির্মাতারা দাবি করেছেন, ছবিটি হুসেইন জাইদি-এর লেখা বই ‘Mafia Queens of Mumbai’ থেকে অনুপ্রাণিত সানোবারের দাবি, ছবির প্রচার ও গল্পের উপস্থাপনা তাকে এবং তার পরিবারকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করতে পারে।

উস্তারা ছিলেন ১৯৮০-৯০ দশকের মুম্বাইয়ের পরিচিত আন্ডারওয়ার্ল্ড চরিত্র ‘ও রোমিও’ সিনেমা মুক্তি পেলে হুসেইন উস্তারার নাম এবং চরিত্র নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হতে পারে।

এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ফেব্রুয়ারি ৬। আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে ছবির মুক্তি পিছিয়ে যেতে পারে। সানোবারের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা চাইছেন, ছবিটি মুক্তি পাওয়ার আগে পরিবারকে সম্মান রেখে ছবিটি পুনর্বিবেচনা করা হোক। কী হবে এই ছবির ভবিষ্যত? উত্তর সময় বলবে।