সত্যিই কি ধনুশের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল? স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেত্রী
তাঁর মতে,দুই পক্ষের মধ্যেই ভালোবাসা থাকা জরুরি। এই মন্তব্যের পর থেকেই নেটপাড়া জুড়ে প্রশ্ন তবে কি এই কথার আড়ালে কোনও ব্যক্তিগত অনুভূতির ইঙ্গিত লুকিয়ে রয়েছে ? তাঁর মতে, ভালবাসা কোনও নির্দিষ্ট সম্পর্কের মধ্যেই আটকে থাকে না এটা জীবনের প্রতি, কাজের প্রতি এবং মানুষের প্রতিও হতে পারে।

বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আর দক্ষিণী সুপারস্টার ধনুশের প্রেমের গুঞ্জন। এই গুঞ্জনের মাঝেই অভিনেত্রীর একটি মন্তব্য এখন ইন্ডাস্ট্রির অন্দরমহলে আলোচনার কেন্দ্রে। দক্ষিণী সুপারস্টার ধনুশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন যখন বারবার মাথা চাড়া দিচ্ছে, ঠিক তখনই ম্রুণালের মুখে শোনা গেল ভালোবাসার কথা। অভিনেত্রী বলেছেন “ভালবাসা খুব সুন্দর একটা অনুভূতি।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল প্রেম নিয়ে নিজের মনের ভাবনার কথা বলেন। তিনি জানান, ভালোবাসা মানুষকে বদলে দেয়, আরও সংবেদনশীল করে তোলে। তাঁর মতে,দুই পক্ষের মধ্যেই ভালোবাসা থাকা জরুরি। এই মন্তব্যের পর থেকেই নেটপাড়া জুড়ে প্রশ্ন তবে কি এই কথার আড়ালে কোনও ব্যক্তিগত অনুভূতির ইঙ্গিত লুকিয়ে রয়েছে ? তাঁর মতে, ভালবাসা কোনও নির্দিষ্ট সম্পর্কের মধ্যেই আটকে থাকে না এটা জীবনের প্রতি, কাজের প্রতি এবং মানুষের প্রতিও হতে পারে।
যদিও এই গুঞ্জন নিয়ে ম্রুণাল স্পষ্টভাবে কিছু বলেননি, তবে তিনি জানিয়েছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কথা বলতে স্বচ্ছন্দ নন। গুজবের বদলে তিনি কাজের মাধ্যমেই উত্তর দিতে চান।
যদিও ধনুশের নাম সরাসরি কোথাও উল্লেখ করেননি ম্রুনাল, তবে অনেকেই মনে করছেন প্রেমে পড়েছেন অভিনেত্রী। কিছুদিন ধরেই তাঁদের একসঙ্গে কাজ করা, ঘনিষ্ঠতা এবং সোশ্যাল মিডিয়ার নানা ছোট ছোট ইঙ্গিত নিয়ে চলছে জোর চর্চা। তবে এই সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
যদিও এই গুঞ্জন নিয়ে ম্রুণাল স্পষ্টভাবে কিছু বলেননি, তবে তিনি জানিয়েছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কথা বলতে স্বচ্ছন্দ নন। গুজবের বদলে তিনি কাজের মাধ্যমেই উত্তর দিতে চান। তবুও অভিনেত্রীর এই ‘ভালোবাসা’ সংক্রান্ত বক্তব্য ভাবাচ্ছে নেটিজেনদের।
এই মুহূর্তে ম্রুণাল একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও কাজ করছেন তিনি। সঙ্গে ব্যাস্ত মিউজিক ভিডিয়োর কাজ নিয়ে। অপরদিকে একের পর এক কাজ নিয়ে ব্যস্ত ধনুশও।
