AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমির খানকে না জানিয়ে চরম সিদ্ধান্ত! কী করেছেন ইমরান?

যা স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রির অন্দরে আলোড়ন ফেলেছে। পারিশ্রমিক নেননি, কোনও চুক্তিতে সই করেননি এমনকি মামা আমির খানের সঙ্গেও নাকি কোনও কথাই হয়নি। ইমরানের এই স্বীকারোক্তির পর প্রশ্ন উঠছে, তবে কি বলিউডের প্রচলিত নিয়মের বাইরে হাঁটতে চাইছেন তিনি?

আমির খানকে না জানিয়ে চরম সিদ্ধান্ত! কী করেছেন ইমরান?
| Updated on: Feb 03, 2026 | 4:15 PM
Share

সিনেমা মানেই মোটা পারিশ্রমিক, চুক্তি আর তারকাদের শর্ত থাকেই ঠিক সেখানেই হঠাৎ বিস্ফোরক মন্তব্য করলেন ইমরান খান। নতুন ছবি ‘হ্যাপি প্যাটেল’ নিয়ে মুখ খুলে অভিনেতা এমন কিছু কথা বললেন, যা স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রির অন্দরে আলোড়ন ফেলেছে। পারিশ্রমিক নেননি, কোনও চুক্তিতে সই করেননি এমনকি মামা আমির খানের সঙ্গেও নাকি কোনও কথাই হয়নি। ইমরানের এই স্বীকারোক্তির পর প্রশ্ন উঠছে, তবে কি বলিউডের প্রচলিত নিয়মের বাইরে হাঁটতে চাইছেন তিনি?

কেন এরূপ সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা?

ইমরান খানের কথায়, এই কাজটা করার সিদ্ধান্ত ছিল একেবারেই ব্যক্তিগত। তিনি বলেন, “আমি এই ছবিটাকে কখনও কাজ হিসেবে দেখিনি। গল্পটা আমাকে ছুঁয়ে গিয়েছিল। যাঁরা এই ছবির সঙ্গে যুক্ত, তাঁদের ভাবনাচিন্তা, তাঁদের সততা সব মিলিয়ে মনে হয়েছিল, এখানে থাকাটাই বেশি জরুরি।”

তাঁর মতে, সব সময়ে কাজের মূল্য টাকার অঙ্কে মাপা যায় না। অনেকেই ধরে নিয়েছিলেন, বলিউডে ফেরার আগে ইমরান নিশ্চয়ই আমির খানের পরামর্শ নিয়েছেন। কিন্তু সেই ধারণা ভেঙে দিয়ে অভিনেতা জানালেন, তিনি কাউকেই কিছু জানাননি। তিনি বলেছেন “আমি কাউকে বার্তা পাঠায়নি। এটা আমার নিজের সিদ্ধান্ত। এত বছর পরে বুঝেছি, নিজের মন যেটা বলে, সেটার উপর ভরসা রাখাটাই সবচেয়ে জরুরি।”

ইমরান খান বলেছেন আগের থেকে অনেকটাই বদলে গিয়েছেন তিনি। তিনি নিজেই স্বীকার করেছেন, এখন তিনি অনেক বেশি স্থির, অনেক বেশি বাস্তববাদী। আগে যেখানে কাজ বাছাই নিয়ে অনেক প্রশ্ন আসত, সেখানে এখন অভিনেতার মনে আসে একটাই গল্প। কাজটা করে তিনি আনন্দ পাবেন কি না।

পারিশ্রমিক না নেওয়ার বিষয়টিকে একেবারেই ত্যাগ মনে করেন না অভিনেতা তাঁর বক্তব্য, ” সব কাজেই টাকা মুখ্য হবে, এমন কোনও নিয়ম নেই। কোনও কোনও গল্প এমন হয়, যেটা আপনাকে অনেক কিছু দিয়ে যায়।”